.jpg)
অজিঙ্কা রাহানে
শেষ আপডেট: 27 December 2024 16:01
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে দুই দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। সিরিজের চতুর্থ তথা বক্সিং ডে টেস্ট মেলবোর্নে আয়োজন করা হয়েছে।
২০২১ সালে আজকের দিনেই বর্ডার-গাভাসকার ট্রফিতে বক্সিং ডে টেস্ট খেলতে নেমেছিলেন অজিঙ্কা রাহানে। সেই ম্যাচে তাঁর চওড়া ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল। টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।