Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি তালিকাতেও চমক! বিদেশ থেকে আমন্ত্রিতরা কেমন সাজে এলেন? রইল ছবি

প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি।

অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি তালিকাতেও চমক! বিদেশ থেকে আমন্ত্রিতরা কেমন সাজে এলেন? রইল ছবি

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট

শেষ আপডেট: 12 July 2024 22:50

দ্য ওয়াল ব্যুরো: গত চার-পাঁচ মাস ধরে একাধিক প্রি ওয়েডিং পর্ব সারার পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। শুক্রবার সকাল থেকেই আম্বানি পুত্রের বিয়ে উপলক্ষ্যে মুম্বইয়ে হইহই কাণ্ড। আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা! খাওয়া-দাওয়া থেকে পোশাক-গয়না  সবেতেই একেবারে রাজকীয়তার ছোঁয়া। কোনও কিছুতেই জাঁকজমকের অভাব নেই।

প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। আর বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। বৃহস্পতিবার থেকে একে একে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের  আমন্ত্রিতরা। শুধু বলিউড তারকারাই নন, রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতি রয়েছে হাইপ্রোফাইল বিয়েতে। তাহলে দেখে নেওয়া যাক বিদেশ থেকে কারা কারা এলেন, সেই সকল অতিথিদের সাজপোশাক কেমন ছিল। 


```