Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সুশীল কুমারের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট প্রাক্তন জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনকড় হত্যা মামলায় সুশীল কুমারের জামিন বাতিল করেছে। 

সুশীল কুমারের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

সৌম্য বাগচী

শেষ আপডেট: 13 August 2025 18:25

দ্য ওয়াল ব্যুরো: দুটি অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের (Sushil Kumar) বিপত্তি আরও বাড়ল। খুনের মামলায় (Murder Case) তাঁর জামিন (Bail) বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। 

বুধবার সুপ্রিম কোর্ট জাতীয় রাজধানীর ছত্রসাল স্টেডিয়ামে প্রাক্তন জুনিয়র জাতীয় কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনকড় হত্যা মামলায় সুশীল কুমারের জামিন বাতিল করেছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ দিল্লি হাইকোর্টের ৪ মার্চের কুস্তিগীরকে জামিন দেওয়ার আদেশ বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

২০০৮ বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ ও ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতে বিশ্ব ক্রীড়াঙ্গণে দেশের মুখ উজ্জল করেছিলেন সুশীল। তিনি জাতীয় চ্যাম্পিয়ন সাগর ধনকড় হত্যা মামলার প্রধান অভিযুক্ত। ২০২১ সালের মে মাসে তিনি গ্রেফতার হন দিল্লি পুলিশের হাতে। গত মার্চে তাঁকে জামিন দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলা। এরপর সাগরের বাবা অশোক ধনকড় সুশীলের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন। এদিন সেই আবেদন মঞ্জুর করে জামিন বাতিল করেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ।

 

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২১ সালের মে মাসে ধনকড়কে মারাত্মকভাবে আক্রমণ করার অভিযোগ রয়েছে সুশীল কুমার-সহ অন্যদের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারেভোঁতা বস্তুর আঘাতে ধনকড়ের মস্তিষ্কে আঘাত লাগে ও তাঁর মৃত্যু হয়। ২০২২ সালের অক্টোবরে ট্রায়াল কোর্টে ভারতীয় দণ্ডবিধির অধীনে হত্যাঅপরাধমূলক ষড়যন্ত্রভয় দেখানো এবং প্রাণঘাতী অস্ত্র-সহ দাঙ্গার অভিযোগে চার্জ গঠন করা হয়। পাশাপাশি অস্ত্র আইন-সহ আরও কয়েকটি ধারাও প্রয়োগ করা হয়। 


```