Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দুরমুশ পাকিস্তান, ট্রিপল সেঞ্চুরি ব্রুকের! অল্পের জন্য বাঁচল সেহওয়াগের রেকর্ড

দ্বিতীয় ইনিংসে ৩৩.৩ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে।

দুরমুশ পাকিস্তান, ট্রিপল সেঞ্চুরি ব্রুকের! অল্পের জন্য বাঁচল সেহওয়াগের রেকর্ড

বীরেন্দ্র সেহওয়াগ এবং হ্যারি ব্রুক

শেষ আপডেট: 10 October 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্ট ম্য়াচে দুর্দান্ত ব্যাটিং করলেন হ্যারি ব্রুক। মাত্র ৩১২ বলে তিনি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে এটাই দ্বিতীয় দ্রুততম ত্রি-শতরান। তবে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।

টেস্ট ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি :

২৭৮ বল - বীরেন্দ্র সেহওয়াগ বনাম দক্ষিণ আফ্রিকা, চেন্নাই, ২০০৮
৩১০ বল - হ্যারি ব্রুক বনাম পাকিস্তান, মুলতান, ২০২৪
৩৬২ বল - ম্যাথিউ হেডেন বনাম জিম্বাবোয়ে, পার্থ, ২০০৩
৩৬৪ বল - বীরেন্দ্র সেহওয়াগ বনাম পাকিস্তান, মুলতান ২০০৪
৩৮১ বল - করুণ নায়ার বনাম ইংল্যান্ড, চেন্নাই, ২০১৬
৩৮৯ বল - ডেভিড ওয়ার্নার বনাম পাকিস্তান, অ্যাডিলেড, ২০১৯
৩৯৩ বল - ক্রিস গেইল বনাম শ্রীলঙ্কা, গল, ২০১০

প্রসঙ্গত, ৩২২ বলে ৩১৭ রান করেছেন হ্যারি ব্রুক। তাঁর এই ইনিংসে ২৯ বাউন্ডারি এবং তিনটে ছক্কা রয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করে।

ইতিপূর্বে, পাকিস্তান ক্রিকেট দল প্রথম ইনিংসে ৫৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। শান মাসুদ, আবদুল্লাহ শফিক এবং সলমান আলি আগা শতরান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ইতিমধ্যে সিঁটিয়ে গিয়েছে। ৩৩.৩ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে। এই পরিস্থিতিতে মুলতান টেস্ট যে ইংল্যান্ডের হাতের মুঠোয় চলে এসেছে, তা বলাই বাহুল্য।

পাকিস্তানের বিরুদ্ধে এবার ইংল্যান্ড তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে এসেছে। আগেরবার পাকিস্তানের মাটিতে ব্রিটিশ ক্রিকেট দল যখন টেস্ট সিরিজ খেলতে এসেছিল, তখন মেন ইন গ্রিন ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল।


```