Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভিয়েনা ওপেনের প্রথম রাউন্ডেই হার, অবসর নিলেন ডমিনিক থিয়েম

৩১ বছর বয়সি এই টেনিস অস্ট্রিয়ান তারকা শেষ ম্য়াচটা ঘরোয়া দর্শকদের সামনে খেলতে নেমেছিলেন।

ভিয়েনা ওপেনের প্রথম রাউন্ডেই হার, অবসর নিলেন ডমিনিক থিয়েম

পেশাদার টেনিস থেকে অবসর গ্রহণ করলেন ডমিনিক থিয়েম

শেষ আপডেট: 23 October 2024 18:27

দ্য ওয়াল ব্যুরো: পেশাদার কেরিয়ারের শেষ ম্য়াচটা খেলে ফেললেন ডমিনিক থিয়েম। মঙ্গলবার আর্স্ট ব্যাঙ্ক ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নেমেছিলেন ডমিনিক। এই ম্যাচে লুসিয়ানো দারদেরির কাছে ৭-৬ (৬), ৬-২ ব্যবধানে হেরে যান তিনি।

২০২০ সালের যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। কারণ  কবজির চোট সারিয়ে কিছুতেই তিনি নিজের সেরা ফর্মে ফিরতে পারছিলেন না।

৩১ বছর বয়সি এই টেনিস অস্ট্রিয়ান তারকা শেষ ম্য়াচটা ঘরোয়া দর্শকদের সামনে খেলতে নেমেছিলেন। কিন্তু, বিশ্বের তিন নম্বর টেনিস তারকা এই ম্য়াচে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারেননি। সেন্টার কোর্ট ছাড়ার আগে সকলেই তাঁকে অভিবাদন জানালেন।

পাশাপাশি তিনবার গ্র্যান্ড স্লামসে রানার্স আপ হয়েছিলেন থিয়েম। ২০১৮ এবং ২০১৯ ফরাসি ওপেন এবং ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেন।

পরের রাউন্ডে দারদেরিকে জ্যাক ড্রেপার কিংবা কেই নিশিকোরির বিরুদ্ধে খেলতে হবে।

অন্যদিকে অ্যালেক্স মিচেলসেনকে ৭-৬ (৪) এবং ৬-৩ ব্যবধানে পরাস্ত করেছেন মার্কোস জিরোঁ। শেষ ১৬ পর্বে তাঁকে অ্যালেক্স জেভরেভের বিরুদ্ধে খেলতে হবে। পাশাপাশি মঙ্গলবার জয়লাভ করেছেন ফ্রান্সেস টিয়াফো, লোরেনজো মাসেটি, গেল মনফিলস এবং টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই অ্যালেক্স ডি মিনাউর।


```