Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

অবশেষে মিলল রেহাই, দিতে হবে না কর! এবার কত টাকা পাবেন গুকেশ?

তবে সম্প্রতি গুকেশের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে, মোদী সরকারের অর্থ মন্ত্রক।

অবশেষে মিলল রেহাই, দিতে হবে না কর! এবার কত টাকা পাবেন গুকেশ?

কর মকুূব করা হতে পারে ডি গুকেশের

শেষ আপডেট: 20 December 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো :  ভারতের তরুণ দাবাড়ু ডোম্মারাজু গুকেশ গত ১২ ডিসেম্বর সিঙ্গাপুরে আয়োজিত ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জয় করে ইতিহাস কায়েম করেছেন। চিনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তিনি এই খেতাব জয় করেছেন। এই জয়ের পর পুরস্কার মূল্য হিসেবে গুকেশ ১১.৪৫ কোটি টাকা পেয়েছেন। পাশাপাশি তামিলনাড়ু সরকার তাঁকে ৬ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। অর্থাৎ, গুকেশের পকেটে মোট ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার এসেছে। 

কর দিতে হবে না গুকেশকে!

ভারতীয় কর নিয়ম অনুসারে গুকেশের এই আর্থিক পুরস্কারের উপর ৪২.৫ শতাংশ ট্যাক্স কাটা হবে বলে জানা গিয়েছিল। সেক্ষেত্রে তাঁকে ৬.২৩ কোটি টাকা ট্যাক্স দিতে হত। এরপর তাঁর হাতে কেবলমাত্র ১০.২২ কোটি টাকাই পড়ে থাকত।

তবে সম্প্রতি গুকেশের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে, মোদী সরকারের অর্থ মন্ত্রক। জানা গিয়েছে, তাঁকে যাবতীয় আয়কর প্রদান থেকে মুক্ত করা হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। অর্থাৎ এবাক পুরো টাকাই গুকেশ পকেটে ভরতে পারবেন। 

প্রসঙ্গত, গুকেশ এই খেতাব জয় করার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় দাবাড়ু হিসেবে গুকেশ এই খেতাব জয় করেন। গুকেশের এই জয়ের পর গোটা দেশ তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।


```