Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দাবানলে হারিয়ে গেছিল প্রিয় পোষ্য, দুমাস পর বৃদ্ধার কোলে ফিরল, আবেগঘন মুহূর্ত চকিতে ভাইরাল

বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিলে বিড়ালটি আর ফিরে আসবে না, কিন্তু ক্যাথরিন হার মানেননি।

দাবানলে হারিয়ে গেছিল প্রিয় পোষ্য, দুমাস পর বৃদ্ধার কোলে ফিরল, আবেগঘন মুহূর্ত চকিতে ভাইরাল

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 16 March 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'মাস আগে ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলে হারিয়ে গিয়েছিল ৮২ বছর বয়সি ক্যাথরিন কিফারের আদরের পোষ্য, মেইন কুন প্রজাতির বিড়াল অ্যাগি। বেশিরভাগ মানুষই ধরে নিয়েছিলে বিড়ালটি আর ফিরে আসবে না, কিন্তু ক্যাথরিন হার মানেননি। টানা খোঁজ চালানোর পর চলতি সপ্তাহে পশ্চিম লস অ্যাঞ্জেলেসের একটি প্রাণী আশ্রয়কেন্দ্রের খোঁজ পান। জানতে পারেন, সেই আশ্রয়কেন্দ্রেই রয়েছে অ্যাগি। সেখান থেকে তাকে এরপর নিয়ে আসা হয়।

উদ্ধারের পর চিকিৎসকের তত্ত্বাবধানে বিড়ালটির রক্তপরীক্ষা ও চিকিৎসা করা হয়। ক্যাথরিনের মেয়ে ক্যারোলিন কিফার জানান, অ্যাগিকে যখন আশ্রয়কেন্দ্রের সদস্যরা খুঁজে পান, তখন চরম অপুষ্টিতে ভুগছিল। শরীরে ছিল শুধু চামড়া আর হাড়। ধীরে ধীরে সুস্থতার পথে সে। 

অ্যাগিকে কাছে পেয়ে যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছেন ক্যাথরিন। প্রায় দু'মাস পর তাদের পুনর্মিলন ছিল দেখার মতো। শান্ত চোখে বৃদ্ধার দিকে তাকিয়ে ছিল অ্যাগি। ধীরে ধীরে কোলে তুলে নেন তিনি। কয়েক মুহূর্তের জন্য চোখ ছলছল করছিল ক্যাথরিনের। এই আবেগঘন মুহূর্তের ভিডিও রেকর্ড করেছিলেন ক্যারোলিন। সম্প্রতি সেটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ক্যাথরিনকে আনন্দে বলতে শোনা যায়, 'হাই আমার সোনামণি! হাই অ্যাগি, আমি এত খুশি। ভাবিনি তোমাকে আর কখনও দেখতে পাবো।'

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওর কমেন্টে বহু মানুষ মতামত দতে থাকেন। একজন লেখেন, 'এটা সত্যিই অবিশ্বাস্য।' অন্য একজন মন্তব্য করেন, 'কী সুন্দর এক গল্প! এতদিন পর তার প্রিয় সঙ্গীকে ফিরে পেয়ে ক্যাথরিন নিশ্চয়ই খুব খুশি।' আরেকজন লেখেন, 'বিড়ালরা সত্যিই আশ্চর্যজনক প্রাণী। ঈশ্বরের কৃপায় অ্যাগি সুস্থ হয়ে উঠুক।'

উল্লেখ্য, যেদিন দাবানল ক্যাথরিনের এলাকা গ্রাস করেছিল, সেদিন তিনি চিকিৎসকের কাছে ছিলেন। বাড়ি ফিরে এসে অনেক খোঁজাখুঁজি করেও তিনি অ্যাগিকে খুঁজে পাননি। পরিবারের মতে, অ্যাগি ভয় পেলে সাধারণত লুকিয়ে পড়ত, আর সেই কারণেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।


```