Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

২০ বছরের চেষ্টাতেও খুঁজে পাননি মনের মানুষ, শেষে নিজের সঙ্গেই বিয়ে সারলেন তরুণী

২০ বছরের চেষ্টাতেও খুঁজে পাননি মনের মানুষ, শেষে নিজের সঙ্গেই বিয়ে সারলেন তরুণী

শেষ আপডেট: 15 October 2023 15:14

দ্য ওয়াল ব্যুরো:  ক্ষমা বিন্দুর কথা মনে আছে? গুজরাতের ওই তরুণী গত জুন মাসে নিজেকে বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিলেন। যা নিয়ে দেশ জুড়ে তুমুল চর্চা শুরু হয়েছিল। এবার তেমনই আরেকটি ঘটনার হদিশ মিলেছে বিদেশের মাটিতে। ব্রিটেনের এক তরুণীও একইভাবে নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০ বছর অপেক্ষার পরও পছন্দের পাত্র না পাওয়ায় শেষ পর্যন্ত নিজের সঙ্গেই নিজের বিয়ের ব্যবস্থা করে ফেলেন। 


ছোট থেকেই বেশ ঘটা করে বিয়ের সাধ ছিল ব্রিটেনের সারা উইলকিনসনের। বছর বিয়াল্লিশের ওই তরুণী প্রায় ২০ বছর ধরে খোঁজ করতে থাকেন মনের মতো পাত্রের। কিন্তু মেলেনি মনের মানুষ। শেষে নিরাশ হয়ে নিজেকেই বিয়ে করবেন বলে ঠিক করেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর এলাহি আয়োজনে নিজের সঙ্গে বিয়ে সারেন তিনি। 

সারার দাবি, ঠিকঠাক বিয়ের জন্য গত দু’ দশক ধরে অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু উপযুক্ত পাত্রই যে পাচ্ছিলেন না! এদিকে জমকালো বিবাহ অনুষ্ঠান নিয়ে বরাবরের আগ্রহ তাঁর। তাই নিজেকেই একাধারে পাত্র ও পাত্রীর আসনে বসাতে চান তিনি। বিশেষ দিনটির জন্য কিনেছিলেন দামি আংটিও। যা তিনি বিয়ের দিন নিজেই নিজের হাতে পরিয়ে দেন। অভিনব বিবাহ অনুষ্ঠানে সামিল হয়েছিলেন সারার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সহ সকলেই। 


বিয়ের জন্য বেশ প্রাণ খুলে খরচ করেন সারা। নিজেকে বিয়ে করতে প্রায় ১০ লক্ষ টাকার বেশি খরচ করেছেন তিনি। বিয়ের পোশাক থেকে বিবাহবাসর, খাওয়াদাওয়া সবেতেই দেদার খরচ হয়। যদিও বিবাহ অনুষ্ঠানে খুব বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন না। সারার নিকট পরিচিতদের নিয়ে ৪০ জন অতিথি এসেছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে। 


 অভিনব এই বিয়ের পর কেমন অভিজ্ঞতা সারার? নববধূ  জানিয়েছেন, ”অনেকেই এটিকে রীতিমাফিক বিয়ে বলবেন না। কিন্তু এটাই ছিল আমার বিয়ের দিন। বিয়ের জন্য জমানো অর্থ খরচ করেছি আমি।” এদিকে তরুণীর এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই ভ্রূ কুঁচকেছেন। তবে তাতে গুরুত্ব দিতে রাজি নন সারা। তাঁর বক্তব্য, , ”কেউ আমার হাসি কেড়ে নিতে পারবে না।” বরং অনেক অবিবাহিতই তাঁর এই পদক্ষেপ দেখে উৎসাহিত হবেন বলে মত সারার।


```