
শেষ আপডেট: 1 September 2022 06:45
দ্য ওয়াল ব্যুরো: গাড়িতে (Car) ঢুকে চুপচাপ বসে ছিল (Hid) বিশালাকার শঙ্খচূড় (King Cobra)! এক সপ্তাহ ধরে সেই গাড়ি চড়েই দিব্যি ২০০ কিলোমিটার পথ পাড়ি দিল (Travelled) সে। চালক জানতেই পারলেন না কিছু। অবশেষে যখন খুঁজে পাওয়া গেল তাকে, তখন উপস্থিত সকলের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়!
ঘটনাটি ঘটেছে কেরলে (Kerala)। আরপোকারার বাসিন্দা সুজিত গত ২ অগস্ট গাড়ি চালিয়ে বাড়ি থেকে বের হন। ভাজিকাদাভু চেকপোস্টের কাছে যখন গাড়ি দাঁড় করান তিনি, তখন স্থানীয়রা জানান, সুজিতের গাড়িতে একটি বিষধর সাপকে উঠতে দেখেছেন তাঁরা। কিন্তু তন্নতন্ন করে খুঁজেও তার সদ্ধান পাননি সুজিত। এরপর গত রবিবার তিনি গাড়ির বাইরে একটি সাপের খোলস ঝুলতে দেখেন। ১০ ফুট লম্বা সেই খোলস দেখেই আঁতকে ওঠেন তিনি। আবার তিনি ভাল করে গাড়ির প্রতিটি কোণ খুঁজে দেখেন। কিন্তু এবারেও পাওয়া যায়নি কিছুই।
কিন্তু শেষ পর্য্ন্ত তার দেখা মেলে। সুজিতের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে অন্য একটি বাড়ির চত্বরে বুধবার সকালে দেখা মিলল সেই শঙ্খচূড়ের। সাপটির ব্যাপারে আগেই প্রতিবেশীদের জানিয়েছিলেন সুজিত। ফলে তাকে দেখতে পাওয়া মাত্রই বন দফতরে খবর দেন স্থানীয়রা।
বন দফতরের লোক এসে উদ্ধার করে ১০ ফুট লম্বা বিষধর সাপটিকে। তাঁদের অনুমান, সুজিতের গাড়ির ইঞ্জিনে এতদিন লুকিয়ে ছিল সাপটি। আপাতত সেটিকে বন দফতরের অফিসে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেটিকে জায়গামতো ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ফের শিশু চুরি যোগীরাজ্যে! হাসপাতালের কর্মী সেজে ১ দিনের সদ্যোজাতকে নিয়ে পালাল চোর