Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

আমাদের ফল বেরিয়ে গেছে! পঞ্চম দফাতেই আরামবাগে 'বিজয়োৎসব' তৃণমূলের, আবির খেললেন মিতালি

ভোট চলাকালীন মিতালি বাগের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ঝামেলা লেগেছিল।

আমাদের ফল বেরিয়ে গেছে! পঞ্চম দফাতেই আরামবাগে 'বিজয়োৎসব' তৃণমূলের, আবির খেললেন মিতালি

আবীর খেললেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ - নিজস্ব চিত্র

শেষ আপডেট: 20 May 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম দফার ভোট শেষ হয়েছে সোমবার। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা নিয়েই চলে এদিনের ভোটগ্রহণ পর্ব। তবে ভোট শেষ হওয়ার আগেই বিজয়োৎসব করে ফেলেছে তৃণমূল! আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ সবুজ আবির মেখে উৎসবে মাতলেন দলীয় কর্মীদের সঙ্গে। 

সোমবার সকাল থেকেই আরামবাগ উত্তপ্ত ছিল। দফায় দফায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। কিন্তু ভোট শেষ হওয়ার কিছু আগেই তৃণমূল প্রার্থী সবুজ আবির খেলে উৎসবে মাতেন। তাঁর বক্তব্য, ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে না তৃণমূলকে। তাঁদের জন্য ফল আজকেই বেরিয়ে গেছে। মিতালি আরও বলছেন, ''বিজেপি এত ভয় পেয়েছে যে রবিবার রাত থেকে বোমাবাজি শুরু করেছিল। তাই ফল স্পষ্ট হয়ে গেছে, তার জন্য ৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।''

ভোট চলাকালীন মিতালি বাগের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ঝামেলা লেগেছিল। তৃণমূল প্রার্থী সাতবেড়িয়া হাইস্কুলে এলে সেখানে তাঁকে দেখে বিজেপির লোকজন জয় শ্রীরাম স্লোগান দেয়। উল্টোদিকে মিতালির সমর্থকরা পাল্টা জয় বাংলা স্লোগান দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোট গ্রহণ চত্বরে। 

অন্যদিকে, আরামবাগ লোকসভা কেন্দ্রের পিয়ারডাঙ্গা এলাকার ১১৯ নং বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা বিজেপিকে ভোট দিতে জোর করছে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটগ্রহণের একেবারে শেষ মুহূর্তে মিতালি বাগ ঘটনাস্থলে এলে তাঁকেও এই ব্যাপারে অবগত করেন তৃণমূল কর্মীরা।  

কমিশন সূত্রের খবর, বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ৭৩ শতাংশ। ফলে সর্বশেষ ভোটের হার আরও কয়েক শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের হারে শীর্ষে রয়েছে আরামবাগ। শতকরা ভোটের হার ৭৬.৯০ শতাংশ। যুগ্মভাবে ভোটের হারে সবচেয়ে নীচে রয়েছে ব্যারাকপুর ও হাওড়া।


```