Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

উদয়ন বিজেপিতে আসতে চেয়েছিলেন, কোচবিহারে বোমা ফাটালেন শুভেন্দু

২০২১ এ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে প্রচারে গিয়ে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। 

উদয়ন বিজেপিতে আসতে চেয়েছিলেন, কোচবিহারে বোমা ফাটালেন শুভেন্দু

উদয়ন গুহ, শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 15 April 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ২০২১ এ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে প্রচারে গিয়ে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। 

সোমবার বিরোধী দলনেতা দাবি করেন, পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের ফ্ল্যাটে এসেছিলেন উদয়ন। তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ কথা শুনেই উদয়ন বললেন, "প্রচণ্ড গরমে ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে।"

এদিন নিশীথ প্রামাণিকের সমর্থনে দিনহাটার সংহতি ময়দানে সভা করেন শুভেন্দু। এই সভাতেই তিনি বলেন, ‘‘২০২১ সালে বিধানসভা ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিলেন বিজেপিতে ঢোকার জন্য। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে গিয়েছিলেন। এটা বলে দিয়ে গেলাম। অস্বীকার করতে পারলে করুন। আমি কথা দিয়ে গেলাম, এই উদয়ন গুহ আর বিশু ধর— এই দু’জনের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ থাকবে।’’ 

এই সভায় উদয়নকে ‘লম্পট’ বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। বলেন, ‘‘এখানে একটা লম্পট আছেন, যিনি ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমিও চ্যালেঞ্জ করছি, কোথায় যেতে হবে বলুন। সেখানেই যাব। দেখি আপনার কত বড় ক্ষমতা। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন। আমি যাচ্ছি।’’

বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে উদয়ন বলেন, ‘‘প্রচণ্ড গরমে হয় ওর  মাথা খারাপ হয়েছে। না হলে গাঁজা খেয়েছে!’’


```