Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

হাইকোর্ট কষিয়ে চড় মেরেছে! ওবিসি মামলার রায়ের পর তৃণমূল সরকারকে খোঁচা মোদীর

কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে।

হাইকোর্ট কষিয়ে চড় মেরেছে! ওবিসি মামলার রায়ের পর তৃণমূল সরকারকে খোঁচা মোদীর

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 22 May 2024 22:02

দ্য ওয়াল ব্যুরো: সমীক্ষা ছাড়াই মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করার ষড়যন্ত্র চলেছে বাংলায়। কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায়ের পরই এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এই ইস্যুতে মুখ খুলে ইন্ডিয়া জোটকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, আদালতের রায়ে চড় খেয়েছে বিরোধী জোট।

কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছে। উচ্চ আদালতের এই রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''এই রায় মানি না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে।'' সেই মন্তব্যেরই কার্যত সমালোচনা করে অমিত শাহ বলেছেন, ''বাংলায় কোনও সমীক্ষা না করেই মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করার ষড়যন্ত্র চলছে। এই কারণেই এমন রায় দিয়েছে আদালত।'' প্রধানমন্ত্রী মোদীও সেই একই সুরে বিঁধলেন বিরোধীদের। 

বুধবার দিল্লির দ্বারকার এক জনসভা থেকে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, ''পশ্চিমবঙ্গের সরকার মুসলিমদের ভোটব্যাঙ্কের জন্য, যাচাই না করেই মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ভোটব্যাঙ্কের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। আদালত আজ তাঁদের থাপ্পড় মেরেছে!''

প্রসঙ্গত, বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২০১২ সালের ওবিসি সংরক্ষণ তালিকা বেআইনি। ডিভিশন বেঞ্চের নির্দেশ, ১৯৯৩ সালের ওবিসি সংরক্ষণ আইন অনুসারে রাজ্যকে নতুন করে তালিকা তৈরি করতে হবে। সেই নতুন তালিকা তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। 

মোদীর অভিযোগ এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ''বিরোধী এই ইন্ডিয়া জোট সরকারি একাধিক জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দিচ্ছে। তারা তো বলেই দিয়েছে দেশের সম্পদের প্রথম অধিকারী মুসলিমরাই। খান মার্কেট গ্যাংরাই সবথেকে বড় পাপী।'' লোকসভা ভোটের প্রচারের বহুবার মুসলিমদের সংরক্ষণ প্রসঙ্গ টেনেছেন মোদী-শাহরা। বিরোধীরা ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে সরকারি টেন্ডার দেওয়া হবে বলেও দাবি করেছেন তারা। 


```