Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

চলছে রাজ্যের ৭ কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ, বিক্ষিপ্ত অশান্তির খবর বুথে বুথে

সকাল থেকে রাজ্যের সাত ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে।

চলছে রাজ্যের ৭ কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ, বিক্ষিপ্ত অশান্তির খবর বুথে বুথে

চলছে রাজ্যের ৭ কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ

শেষ আপডেট: 20 May 2024 09:35

দ্য ওয়াল ব্যুরো: সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটপর্ব। দেশ জুড়ে ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হবে আজ। বাংলায় যে সাতটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।

সকাল থেকে রাজ্যের সাত ভোট কেন্দ্রের বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। ভোটের আগের দিন রাতে আরামবাগের খানাকুলের রাজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের উপর হামলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রবিবার দুপুরে বিজেপির কর্মী সমর্থকেরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তাঁদের বাধা দেওয়া হয়। এরপর রাতে ৩০টি বাইক নিয়ে একদল দুষ্কৃতী বিজেপির বুথ সভাপতির খোঁজ করে। কিন্তু বুথ সভাপতিকে দেখতে না পেয়ে তাঁর ভাইপো প্রবীর রংয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। রাতেই তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। এই ঘটনায় সোমবার সকালে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে সেই রিপোর্ট এসে পৌঁছেছে। 

অন্যদিকে, আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতা শ্যামল রায়কে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র নিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ। শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। কালিপদ বাগ ও শ্যামল মালিক নামে দু’জন শ্যামলকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তাঁরাও ভর্তি রয়েছেন হাসপাতালে। 

ভোট শুরুর আগেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ অভিযোগ করেন, ওই কেন্দ্রে তিনটি বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল। তাঁর কথায়, "আমি বলব তৃণমূলকে এই খেলাটা না খেলতে> নাহলে অনেক সমস্যা হবে।

আবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার টিটাগড় ২১৫ নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। ভোট কেন্দ্রের ভিতরে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভিতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তি ওই বুথের ভোটার নন। কেন্দ্রীয় বাহিনীর সন্দেহ হওয়ায় তাঁকে সেই বুথ কেন্দ্র থেকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।

অন্যদিক, বেশ কিছু কেন্দ্রে সকাল সাতটার বেশ খানিকক্ষণ পরে ভোট শুরু হওয়ার খবর সামনে এসেছে। সকাল সাতটাতে ভোটগ্রহণ শুরু হয়নি। যার মধ্যে রয়েছে হাওড়ার ১৬৪ নম্বর বুথ, দক্ষিণ হাওড়ার ২৩২ নম্বর বুথেও। ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সেখানে ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।

লিলুয়ার ভারতীয় স্কুল ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারকে চড় থাপ্পড় মেরে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার ঘটনা সামনে এসেছে। ঘটনার খবর পেয়ে আসেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর সামনেই প্রিসাইডিং অফিসার সম্পূর্ণ ঘটনা জানান।


```