Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

ভোট লুঠ রুখতে মহিলাদের ঝাঁটা, খুন্তি, বাঁশ হাতে রাখার নিদান বিজেপি সভাপতির!

বনগাঁর জায়গায় জায়গায় বিজেপির পোস্টার, পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে। ভোটাদের ভয় দেখানোর জন্য এই সব করছে তৃণমূল।

ভোট লুঠ রুখতে মহিলাদের ঝাঁটা, খুন্তি, বাঁশ হাতে রাখার নিদান বিজেপি সভাপতির!

শেষ আপডেট: 19 May 2024 15:33

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভোট লুঠ করতে আসলে ঝাঁটা, খুন্তি, বাঁশ হাতে রুখে দাঁড়াবেন, এমনই নিদান দিলেন  বনগাঁর বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। সোমবার বনগাঁয় লোকসভা নির্বাচন। তার আগে দেবদাসবাবুর এই নিদান ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তাঁর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় আতঙ্কের আবহ তৈরি করতে বিজেপি এই ধরনের কথা বলে মানুষকে বিপথে চালনা করার চেষ্টা করছে। আখেরে তাতে কিছুই লাভ হবে না। মানুষ সব বোঝে।

রবিবার সকাল একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন বনগাঁ বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। এদিন তিনি মোবাইল থেকে কয়েকটি ছবি বের করে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সেখানে তাঁর দাবি, বনগাঁর জায়গায় জায়গায় বিজেপির পোস্টার, পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে। ভোটাদের ভয় দেখানোর জন্য এই সব করছে তৃণমূল। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছেন। তাঁদের মতামত স্বতঃস্ফুর্তভাবে প্রকাশ করতে ভয় পাচ্ছেন।  

এর পরেই দেবদাসবাবু বলেন, " আমি বাসিন্দাদের বলছি, ভোটের দিন ঝামেলা করতে এলে বা ভোট লুঠ করতে এলে মায়েরা হাতে ঝাঁটা ও খুন্তি রাখবেন। তিন হাত লম্বা বাঁশ কেটে রাখবেন। আপনারা যাকে ইচ্ছে ভোট দিন। " তিনি এও বলেন, "আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের নতুন ব্যানার সব ছিঁড়ে ফেলা হচ্ছে। তৃণমূল ভয় দেখানোর চেষ্টা করছে। এনিয়ে নির্বাচনী অবজারভার ও প্রশাসনকে জানিয়েছি।" 

তবে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, "ওরা নিশ্চিত যে বনগাঁ লোকসভায় ওরা হারবে, সে কারণে পাগলের প্রলাপ বকছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। বনগাঁ লোকসভার মানুষ দুহাত ভরে বিশ্বজিৎ দাসকে আশীর্বাদ করবেন।"


```