Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

যেন দুই সিগাল উড়ছে সমুদ্রতীরে! ফের চমকে দিল মিলিন্দ-অঙ্কিতার নতুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: খবরের শিরোনামে থাকা অভিনেতা, মডেল মিলিন্দ সোমান ফের একবার চমকে দিলেন তাঁর অনুরাগীদের। তবে এবার একা নন। স্ত্রী অঙ্কিতাকে নিয়েই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এক দুর্দান্ত মজাদার ভিডিও বানিয়েছেন। যেটা পোস্ট করেছেন অঙ্কিতা নিজের অ্

যেন দুই সিগাল উড়ছে সমুদ্রতীরে! ফের চমকে দিল মিলিন্দ-অঙ্কিতার নতুন ভিডিও

শেষ আপডেট: 9 December 2020 16:15

দ্য ওয়াল ব্যুরো: খবরের শিরোনামে থাকা অভিনেতা, মডেল মিলিন্দ সোমান ফের একবার চমকে দিলেন তাঁর অনুরাগীদের। তবে এবার একা নন। স্ত্রী অঙ্কিতাকে নিয়েই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এক দুর্দান্ত মজাদার ভিডিও বানিয়েছেন। যেটা পোস্ট করেছেন অঙ্কিতা নিজের অ্যাকাউন্টে। ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন কোনও পাখি উড়ে যাচ্ছে। যে সে ভিডিও না কিন্তু। দুজনে মিলে সিগাল পাখিকে নকল করে দেখাচ্ছেন। মুখ সোজা রেখে সিগালের মতো গম্ভীর এক্সেপ্রেশন ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন। তবে দেখে যতটা সহজ মনে হচ্ছে, ততটা সহজ নয় আসলেই জানিয়েছেন অঙ্কিতা। ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "সৈকতে সিগালদের যেমন দেখলাম, সেভাবেই নকল করার চেষ্টা করলাম। তবে দেখে সহজ মনে হলেও, যথেষ্ট কঠিন এটা" সত্যিই তাঁদের দুজনকে দেখে মনে হচ্ছে যেন সিগাল পাখি উড়ে যাচ্ছে। মিঃ সোমান এবং অঙ্কিতা দু'জনেই যে ভ্রমণপিপাসু সেটা তাঁদের ইনস্টাগ্রামের ছবি দেখলেই বোঝা যায়। বিয়ের পর থেকেই বহু জায়গায় ঘুরতে গিয়ে যে দুজনে মিলে ভীষণ মজা করেন, তার ছবি, ভিডিও পোস্ট করে সবসময় মাতিয়ে রাখেন তাঁদের ফলোয়ারদের। এমনকি লকডাউনের পরেই নিউ জার্সি, গোয়া, দার্জিলিং, সান্দাকফুতে বেড়াতে গেছেন তাঁরা। সেখানকার দুর্দান্ত মুহূর্তের ছবি পোস্ট করেও অনুরাগীদের চমকে দিয়েছেন মিলিন্দ। তবে বহুবছর পর তাঁকে ইদানিং বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। তাঁর কারণও আছে। মিলিন্দ নিজে জানিয়েছিলেন অঙ্কিতা আসার পর, তাঁর জীবন আনন্দময়। পরপর বিভিন্ন ম্যারাথনে দুজনে মিলে অংশগ্রহণ করেন। আবার কিছুদিন পরেই মিলিন্দের নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে। ফলে সবমিলিয়ে দুজনের যে সময় ভীষণ ভাল কাটছে তা বোঝাই যাচ্ছে।

```