Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

যত খুশি খান, ওজন মোটেই বাড়বে না! কোন পাঁচটি খাবার বলুন তো

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত খেলেই ওজন বেড়ে যাওয়ার ভয় অনেকের মনের মধ্যে কাজ করে। কারণ অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার যেমন ওজন বাড়ায়, তেমনই শরীরের জন্যেও স্বাস্থ্যকর নয় মোটেই। কিন্তু এমন কিছু খাবার রয়েছে, যেগুলোতে ক্যালোরি নেই বললেই চলে।

যত খুশি খান, ওজন মোটেই বাড়বে না! কোন পাঁচটি খাবার বলুন তো

শেষ আপডেট: 8 February 2021 12:20

দ্য ওয়াল ব্যুরো: অতিরিক্ত খেলেই ওজন বেড়ে যাওয়ার ভয় অনেকের মনের মধ্যে কাজ করে। কারণ অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার যেমন ওজন বাড়ায়, তেমনই শরীরের জন্যেও স্বাস্থ্যকর নয় মোটেই। কিন্তু এমন কিছু খাবার রয়েছে, যেগুলোতে ক্যালোরি নেই বললেই চলে। শুধু তাই নয়, পেট ভর্তি খেলেও ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। গাজর গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, যা চোখের জন্য ভীষণ উপকারী। যেমন বিভিন্ন রান্নার রেসিপিতে ব্যবহার করতে পারেন, তেমনই স্যালাড, স্মুদি বানিয়েও খেতে পারেন এটি। ক্যালোরির পরিমাণ কম থাকে, অন্যদিকে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন অতিরিক্ত পরিমাণ গাজর খেলে কোন ক্ষতিই শরীরের হয় না। পালং শাক শীতকালীন অন্যতম জনপ্রিয় সবজি এটি। তবে এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকই অবগত নন। এর মধ্যে রয়েছে আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, ভিটামিন এ। ক্যালোরি খুব কম থাকলেও, খাবার খাওয়ার পরে, বহুক্ষণ পেট ভর্তি থাকে। শরীরে ইমিউনিটি বুস্ট করতেও খুব সাহায্য করে পালং শাক। স্যালাড হিসেবে, কখনও ডিমের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এটি। মুগ ডাল খেতেও যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর এটি। বিশেষত অনেকেই খিচুড়ি বানানোর সময় এটি চালের সঙ্গে মিশিয়ে খেতে পছন্দ করেন। একদিকে যেমন ক্যালোরি কম থাকে, তেমনই এর মধ্যে রয়েছে ফাইবার এবং প্রোটিন। যা ওজন কমাতে সাহায্য করে, আবার কাজ করার এনার্জিও জোগায়। তাছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন বি১, ফসফরাস, আয়রন, কপার, জিঙ্ক, পটাশিয়াম। যা ত্বকের জন্য ভীষণ উপকারী। আবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। পপকর্ন কোনও মশলা ছাড়া পপকর্ন খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞরা মাঝে মধ্যেই দেন। কারণ এক কাপ পপকর্নের মধ্যে রয়েছে ৩০ ক্যালোরি, পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে অ্যান্টি ক্যানসার গুণাবলিও রয়েছে। অন্যদিকে হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। আপেল কথায় বলে 'আ অ্যাপল এ ডে, কিপস ডক্টর অ্যাওয়ে'। ওজন কমাতে ভীষণ সাহায্য করে এটি। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম। যা মেটাবলিজম বুস্ট করে, কাজ করার প্রচুর এনার্জি জোগায়। শুধু আপেল যেমন খেতে পারেন, তেমনই পিনাট বাটারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। তবে দুটোর বেশি আপেল খেতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

```