Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ওজন কমায়, হার্ট ভালো রাখে, পেঁপে আর ধনেপাতার গুণ ডজনখানেক

দ্য ওয়াল ব্যুরো: অফিসে রোজ ন'ঘণ্টার কাজ। শরীরচর্চার অভাব, তার উপর বাড়তে থাকা মেদ।  ডায়াটিশিয়ানদের কাছ থেকে লম্বা ডায়েট চার্ট নিয়ে তো ভিরমি খাওযার দশা।  খেতে যাঁরা ভালবাসেন, ডায়েটের নাম শুনলেই তাঁদের বুকে শেল বেঁধে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গ

ওজন কমায়, হার্ট ভালো রাখে, পেঁপে আর ধনেপাতার গুণ ডজনখানেক

শেষ আপডেট: 28 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: অফিসে রোজ ন'ঘণ্টার কাজ। শরীরচর্চার অভাব, তার উপর বাড়তে থাকা মেদ।  ডায়াটিশিয়ানদের কাছ থেকে লম্বা ডায়েট চার্ট নিয়ে তো ভিরমি খাওযার দশা।  খেতে যাঁরা ভালবাসেন, ডায়েটের নাম শুনলেই তাঁদের বুকে শেল বেঁধে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তো শরীরে রোগের মোচ্ছব শুরু হয়ে যায়। প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোনটা ছেড়ে কোনটা বলবো। সেই জন্য ছোটবেলা থেকেই ব্যালান্সড ডায়েট বা সুষম খাবারের অভ্যেস গড়ে তুলতে হবে।ডায়াটিশিয়ানদের মতে যে কোনও মেটাবলিক ডিজঅর্ডার এবং ওবেসিটির মূল কারণ হল ত্রুটিপূর্ণ খাদ্যভ্যাস।  প্রতিটি মানুষের ক্যালরির চাহিদা আলাদা। লিঙ্গ, উচ্চতা, ওজন ও কাজের প্রকৃতি অনুযায়ী তাই খাবারের তালিকা বাছাই করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ঘরোযা উপাদানের মধ্যে হাতের কাছেই রয়েছে এমন জিনিস যা ওজনও বশে রাখে এবং শরীরে রোগ প্রতিরোধ শক্তিও গড়ে তোলে। পেঁপে আর ধনেপাতায় রয়েছে এমনই পুষ্টিগুণ।

কেন উপকারি পেঁপে?

স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েট তালিকায় বহুদিন ধরেই জায়গা করে নিয়েছে পেঁপে। ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ পেঁপেতে ক্যালোরির পরিমাণ ৩৭। ভিটামিন এ, ভিটামিন সি, নিয়াসিন ছাড়াও পেঁপেতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফাইবার। তা ছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। হৃদরোগের ঝুঁকি কমায় পেঁপে। পেঁপে বীজে রয়েছে প্রোটিওলাইটিক উৎসেচক, যা দেহে বাসা বাধা নানা ক্ষতিকর জীবাণু নাশ করে। দেহে প্রোটিন বিপাকে সাহায্য করে, পাশাপাশি, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। পেশির ব্যথা, খিঁচুনি রোধেও পেঁপে উপকারি। গাঁটের ব্যথা কমাতে নিয়মিত পেঁপে খাওয়ার নিদান দেন বিশেষজ্ঞরা। ক্যানসার রোধেও পেঁপের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   রান্নায় স্বাদ বাড়াতে এই পাতার জুড়ি নেই। নিরামিষাশী হোক বা আমিষাশী— মশলা হিসাবে এই পাতা রান্নায় এই পাতার ব্যবহার সর্বত্রই। স্বাদ ও স্বাস্থ্যগুণে নিত্য ব্যবহার্য মশলার মধ্যে ধনেপাতার জুরি মেলা ভার। শরীরের জন্যও ধনেপাতার বিশেষ গুরুত্ব রয়েছে।

কেন উপকারি ধনেপাতা

ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। এর ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। ডায়াবিটিসে আক্রান্তদের জন্য ধনে পাতা অত্যন্ত উপকারী। ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ধনেপাতা। ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়। ধনেপাতার রস পেটের যে কোনও সমস্যা দূর করে। হজমশক্তি বাড়ায়। অতিরিক্ত মেদ জমতে দেয় না শরীরে।  

```