Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প! হইহই কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অপূর্ব এক গায়কীতে কুলফির মহিমা কীর্তন করছেন ডোনাল্ড ট্রাম্প। সেই দেখতেই টুইটার পোস্টে হুড়োহুড়ি। ২৩ সেকেন্ডের ভিডিও ক্লিপটি শেয়ার করেছিলেন পাকিস্তানী গায়ক শেজাদ রয়। তবে প্রথম ঝলকে ডোনাল্ড ট্রাম্প মনে হলেও পরক্ষণে স

পাকিস্তানে কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প! হইহই কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, দেখুন ভিডিও

শেষ আপডেট: 16 June 2021 10:37

দ্য ওয়াল ব্যুরো: অপূর্ব এক গায়কীতে কুলফির মহিমা কীর্তন করছেন ডোনাল্ড ট্রাম্প। সেই দেখতেই টুইটার পোস্টে হুড়োহুড়ি। ২৩ সেকেন্ডের ভিডিও ক্লিপটি শেয়ার করেছিলেন পাকিস্তানী গায়ক শেজাদ রয়। তবে প্রথম ঝলকে ডোনাল্ড ট্রাম্প মনে হলেও পরক্ষণে সামলে নিলেন নেটিজেনরা। না, কুর্তা-পাজামা পরিহিত ধবধবে চেহারার এই কুলফি বিক্রেতা ডোনাল্ড ট্রাম্প নন। তিনি পাকিস্তানের সাহিওয়াল শহরের বাসিন্দা। দেখতে অবিকল ট্রাম্পের মত। কণ্ঠস্বরেও রয়েছে মিল। https://twitter.com/ShehzadRoy/status/1402938051945549829?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1402938051945549829%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-the-internet-found-a-donald-trump-lookalike-in-pakistan-2465186 ভিডিওটিতে দেখা যায়, কুলফি ফেরির সময় উদাত্ত কণ্ঠে গান গাইছেন বিক্রেতা। ঘটনাচক্রে তিনি অ্যালবিনিসিম বা শ্বেতী চর্মরোগের শিকার। চামড়া এবং চুলের মধ্যে সেই শ্বেত প্রতিফলনে এক দেখাতেই তাঁকে পশ্চিমী বলে ভুল হয়। তার ওপরে আদলে ট্রাম্পের সঙ্গে অবিকল সাদৃশ্য। সব মিলিয়ে তাঁর চেহারার দিকেই চোখ যায় সকলের। যদিও কুলফি বিক্রেতার অপূর্ব গায়কীতে মুগ্ধ হয়েই ভিডিও ক্লিপটি টুইটারে শেয়ার করেছিলেন গায়ক শেজাদ রয়। মন্তব্যে লিখেছিলেন, এই অপূর্ব গায়কের পরিচয় জানতে চান। কেউ যদি তাঁকে চেনেন তবে খোঁজ দিন। সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়। অজস্র শেয়ার এবং দুশোরও বেশি কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। কেউ লেখেন ' পাকিস্তানের ট্রাম্প!' কেউ বলেন, ' চিনি তো, সাহিওয়ালের মানুষ উনি, এলাকায় জনপ্রিয়।' উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত সাহিওয়াল এক সমৃদ্ধ বড় শহর। বিশুদ্ধ জল এবং ভাল মানের মোষের দুধের জন্য এই এলাকা নামকরা। সেই মোষের দুধের ক্ষিরে সুগন্ধী গোলাপ জল এবং বাদাম মিশিয়ে গরমের সময়ে কুলফি তৈরি হয়। টুইটারে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প সেই সুস্বাদু কুলফিই বিক্রি করছিলেন গান গেয়ে। যদিও তাঁর নাম এখনও জানা যায়নি। গায়ক শেজাদ সেই খোঁজেই আছেন। ফেরিওয়ালার অসাধারণ সঙ্গীত প্রতিভার খোঁজ পেয়েই তিনি আলাপে আগ্রহী। অন্যদিকে চেহারার আকর্ষণে মজেছেন নেটিজেনরা।

```