Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

‘গণতন্ত্রের প্রকৃত পদক্ষেপ’, সিএএ নিয়ে মোদীর প্রশংসায় আমেরিকার গায়িকা

সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন বিখ্যাত আফ্রিকান-মার্কিনি গায়িকা মেরি মিলবেন।

‘গণতন্ত্রের প্রকৃত পদক্ষেপ’, সিএএ নিয়ে মোদীর প্রশংসায় আমেরিকার গায়িকা

শেষ আপডেট: 15 March 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: ভারতে সিএএ কার্যকর করা নিয়ে চিন্তিত আমেরিকা। কীভাবে এই আইন বলবৎ করা হচ্ছে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইতিমধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আমেরিকার উদ্বেগ সম্পর্কে ভারতও জবাব দিয়েছে। কিন্তু এহেন পরিস্থিতিতে সিএএ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন বিখ্যাত আফ্রিকান-মার্কিনি গায়িকা মেরি মিলবেন। তাঁর দাবি, ধর্মীয় নিপীড়নের শিকার যাঁরা তাঁদের ঠাঁইদিচ্ছেন মোদি। আর এই 'প্রয়াসকে সহানুভূতিশীল নেতৃত্ব প্রদর্শন’ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

এক্স হ্যান্ডলে মার্কিন মুখপাত্রের প্রতিক্রিয়া সংক্রান্ত পোস্ট শেয়ার করে মেরি মিলবেন লিখেছেন, ‘যাঁরা নিজেদের ধর্মবিশ্বাসের কারণে নিপীড়িত, তাঁদের জন্য ভারতে নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়ে সহানুভূতিশীল নেতৃত্বের প্রদর্শন করছেন মোদী। ক্রিস্টান, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ যাঁরা ধর্মীয় স্বাধীনতা চান তাঁদের জন্য এটি শান্তির পথ। সিএএ গণতন্ত্রের প্রকৃত পদক্ষেপ।

সিএএ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান নিয়ে ভারতে এই আইন প্রয়োগের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জো বাইডেনের সরকার। তবে ভারত যে অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার নাক গলানো পছন্দ করছে  না তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র এদিন বিকেলে বলেন, সিএএ হল নাগরিকত্ব দেওয়ার বিধি। কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মানুষের সম্মান এবং মানবাধিকার রক্ষার জন্য। মার্কিন বিদেশমন্ত্রকের সিএএ নিয়ে আগ বাড়িয়ে মনোভাব প্রকাশকে অযৌক্তিক ও অনভিপ্রেত বলে মনে করে ভারত।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, "সিএএ ধর্মীয় স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে। তাই তাঁরা এ বিষয়ে উদ্বিগ্ন এবং ভারত এই আইন কীভাবে প্রয়োগ করে, তার উপরে গভীর নজর রাখা হচ্ছে। গণতন্ত্রের মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম ধর্মীয় স্বাধীনতা আর সকল সম্প্রদায়ের সমানাধিকার।” এই পরিস্থিতিতে উল্টো মত প্রকাশ করলেন মার্কিন গায়িকা।


```