Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

জাহাজের ধাক্কা, হুড়মুড়িয়ে নিমেষের মধ্যে ভেঙে পড়ল গোটা সেতু! বহু হতাহতের আশঙ্কা

বহু মানুষকে জলের ভেসে থাকতেও দেখা গেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। 

জাহাজের ধাক্কা, হুড়মুড়িয়ে নিমেষের মধ্যে ভেঙে পড়ল গোটা সেতু! বহু হতাহতের আশঙ্কা

জাহাজের ধাক্কা হুড়মুড়িয়ে নিমেষেই ভেঙে পড়ল ফ্রান্সিস স্কট কি ব্রিজ , বাল্টিমোর, মেরিল্যান্ড অঙ্গরাজ্য, আমেরিকা - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 26 March 2024 19:03

দ্য ওয়াল ব্যুরো: পণ্যবাহী জাহাজের ধাক্কায় খেলনার মতো ভেঙে পড়ল সেতু। আমেরিকার বাল্টিমোরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ব্রিজটি ভেঙে পড়ার সময়ে তার ওপর দিয়ে একাধিক গাড়ি যাতায়াত করছিল। বহু মানুষকে জলের ভেসে থাকতেও দেখা গেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। 

স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যে ব্রিজটি ভেঙে পড়েছে তার নাম 'ফান্সিস স্কট কী'। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্রিজের দুদিকের ট্রাফিক অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনায় ঠিক কতজন মানুষ আহত হয়ে থাকতে পারেন সেই তথ্য এখনও মিলছে না। আশঙ্কা করা হচ্ছে, ১০০-র বেশি মানুষের মৃত্যু হতে পারে। 

প্যাটাপসকো নদীর ওপর নির্মিত এই বাল্টিমোর সেতু ১.৬ মাইল দীর্ঘ। বাল্টিমোর বন্দরের বাইরের ক্রসিং এবং ইন্টারস্টেট-৬৯৫ রোড বা বাল্টিমোর বেল্টওয়ের সংযোগ স্থাপন করে এটি। তাই এই ব্রিজের একটা বড় অংশ ভেঙে পড়ায় স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন একাধিক মানুষ। শুধু ব্রিজ বন্ধ নয়, নদীতেও সমস্ত জাহাজ, স্টিমার এবং নৌকার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট, মার্কিন কোস্ট গার্ড বাহিনী এবং স্থানীয় পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে। জাহাজ ব্রিজের পিলারে ধাক্কা লাগার সময়ে আগুন ফুলকি দেখা গেছিল। তাহলে কি জাহাজে কোনও ভাবে আগুন লেগেছিল, নাকি অন্য কোনও কারণে ঘটল এই বিপর্যয়, তা জানতে তদন্ত শুরু হয়েছে। 


```