Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ইরানি মিসাইলে দুই শিশুর মৃত্যু! পাকিস্তান হুমকি দিয়ে বলল ‘ফল ভাল হবে না’

ইরান পাকিস্তানে জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী অতীতে  পাকিস্তানের সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়েছিল। 

ইরানি মিসাইলে দুই শিশুর মৃত্যু! পাকিস্তান হুমকি দিয়ে বলল ‘ফল ভাল হবে না’

শেষ আপডেট: 17 January 2024 12:57

দ্য ওয়াল ব্যুরো: ইরানের মিসাইল হামলায় প্রাণ গেছে দুই শিশুর, আরও তিন শিশু মারাত্মকভাবে জখম, এমনটাই দাবি পাকিস্তানের। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড। তারপর থেকেই উত্তেজনা বেড়েছে। প্রথমে মুখে কুলুপ আঁটলেও, পরে পাক বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে দাবি করেছে, অবৈধভাবে পাকিস্তানের আকাশসীমায় ঢুকেছে ইরানের ফাইটার জেট। তাদের মিসাইল হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। জখম আরও কয়েকজন শিশু ও মহিলা। এই হামলার ফল ভাল হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান।

ইরান পাকিস্তানে জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠী অতীতে  পাকিস্তানের সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়েছিল।  হামলার পর ইরানের দাবি, তারা সন্ত্রাসবাদী সংগঠন জইশ আল-আদলের ঘাঁটিতে হামলা করেছে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে টুইট করে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফে বলা হয়েছে, ইরানের এই আকাশসীমা লঙ্ঘণকে ভাল চোখে নিচ্ছে না পাকিস্তান। পাক ভূখণ্ডে হামলার ফল ভুগতে হবে ইরানকে।  

তেহরান অবশ্য জানিয়েছে, বালোচিস্তানে সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় ইরান বিরোধী কিছু জঙ্গি গোষ্ঠী সক্রিয়, তার মধ্যেই একটি জইশ আল আদিল। তেহরানের দাবি, এই গোষ্ঠী মাঝে মধ্যেই ইরান-পাক সীমান্তে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর উপরে হামলা চালায়। তাই ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি ইরানের। সাম্প্রতিক অতীতেই সিরিয়া ও ইরাকে ইরান-বিরোধী জঙ্গিদের উপরে মিসাইল হামলা চালিয়েছিল ইরান।  


```