Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সচ্চরিত্রের বয়স্ক পুরুষরা ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেন! কীভাবে মেয়েদের পায়ে বেড়ি পড়াচ্ছে তালিবান?  

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই আফগানিস্তানের (afghanistan) কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় (private universities) ফের ক্লাস শুরু করছে, শোনার পর সেখানে ছাত্রীরা (girl students) কী পোশাক (dress) পরে আসবে, সে ব্যাপারে নির্দেশ দিল  তালিবান (tali

সচ্চরিত্রের বয়স্ক পুরুষরা ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেন! কীভাবে মেয়েদের পায়ে বেড়ি পড়াচ্ছে তালিবান?   

শেষ আপডেট: 6 September 2021 03:11

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকেই আফগানিস্তানের (afghanistan) কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় (private universities) ফের ক্লাস শুরু করছে, শোনার পর সেখানে ছাত্রীরা (girl students) কী পোশাক (dress) পরে আসবে, সে ব্যাপারে নির্দেশ দিল  তালিবান (taliban)। মেয়েরা উচ্চশিক্ষায় সামিল হতে পারবে বলে জানালেও কো-এডুকেশন নিষিদ্ধ করেছে দুদশক বাদে ফিরে ক্ষমতায় দখল করা কট্টরপন্থীরা। পুরুষ শিক্ষকরা মেয়েদের পড়াতে পারবে না।  তবে নির্দেশে সামান্য সংশোধন করে তালিবান বলেছে, বিশ্ববিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা কম থাকলে সচ্চরিত্রের বয়স্ক পুরুষরা (old people) (good character) মেয়েদের পড়াতে (teaching) পারবেন! নয়া নির্দেশে বলা নেই, ছাত্রীদের বোরখা পরে আসতে হবে কিনা, যা প্রায় গোটা শরীর ঢেকে রাখে। তবে নিকাব পরতে হবে, যা মুখের বেশিরভাগটাই আড়াল করে। তালিবানের প্রত্যাবর্তনের পর আফগানিস্তানে বোরখা, নিকাবের জমানা ফিরছে বলে খবর সংবাদ সংস্থা এএফপির। আরও পড়ুন---বদলির আদেশ প্রত্যাহার করুন, অসুস্থ শিক্ষিকাকে দেখতে এসে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন শুভেন্দুর তালিবানি ডিক্রিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের সঙ্গতি মতো ছাত্রীদের জন্য শিক্ষিকা রিক্রুট করতে হবে। পুরুষ, মহিলাদের ঢোকা, বেরনোর  রাস্তা আলাদা হবে বলে ফতোয়া দিয়েছে তালিবান। বলেছে, মেয়েদের ছেলেদের ৫ মিনিট আগে ক্লাস শেষ করতে হবে যাতে তাদের মেলামেশার কোনও সুযোগই না থাকে। তালিবান আফগানিস্তান পুনর্দখলের পর থেকে তাদের আচরণে পরিষ্কার, মেয়েদের কপালে দুর্গতির শেষ থাকবে না, ১৯৯৬-২০০০ সালের সেই অন্ধকার জমানা ফিরে আসছে, যদিও মুখে তারা মেয়েদের অধিকারকে  শরিয়তের অনুমোদন মেনে সম্মান জানানোর কথা বলেছে। এর মধ্যেই নয়া তালিবান সরকারে মেয়েদের সামিল করার জল্পনা কার্যত খারিজ হয়ে গিয়েছে। হেরাট, কাবুলে গত  কয়েকদিন ধরে নয়া শাসন কাঠামোয় তাঁদের অন্তর্ভুক্তি চেয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা। কিন্তু শনিবার  তাঁদের  মিছিল প্রেসিডেন্টের প্যালেস অভিমুখে যাওয়ার সময় তাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে তালিবান। তবে তাঁদের অস্তিত্বের সঙ্কট হওয়ার  আঁচ পেয়ে, প্রাণভয়ে শিল্পী, সাংবাদিক  সহ একাধিক মহিলা দেশ ছেড়েছেন। তালিবান এও বলেছিল, দেশের নিরাপত্তার ভারপ্রাপ্ত সদস্যরা মেয়েদের সম্মান জানানোর মতো পর্যাপ্ত প্রশিক্ষণ পায়নি, তাই আপাততঃ কিছুদিন ঘরেই থাকুন তাঁরা। কিন্তু এই যুক্তি মানতে নারাজ স্বাধীনচেতা মহিলারা।

```