Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

মলদ্বীপের সংসদে মল্লযুদ্ধ! কিল-চড়-লাথি-ঘুষি, মুইজ্জুর বিরুদ্ধে একজোট বিরোধীরা

মুইজ্জুর বিরোধী ও সমর্থকদের মধ্যে রীতিমতো মল্লযুদ্ধ বেঁধেছে সংসদে। থাপ্পড়, কিল-চড়-লাথি-ঘুষি কিছুই বাদ যায়নি।

মলদ্বীপের সংসদে মল্লযুদ্ধ! কিল-চড়-লাথি-ঘুষি, মুইজ্জুর বিরুদ্ধে একজোট বিরোধীরা

শেষ আপডেট: 29 January 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে চোখ রাঙানোই কাল হল। মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে সরাতে এখন দল বাঁধছে বিরোধীরা। মুইজ্জু সরকারকে প্রেসিডেন্টের গদি থেকে সরানোর ডাক উঠেছে। এর মধ্যেই মলদ্বীপের সংসদে ঘটে গেছে নজিরবিহীন ঘটনা। মুইজ্জুর বিরোধী ও সমর্থকদের মধ্যে রীতিমতো মল্লযুদ্ধ বেঁধেছে সংসদে। থাপ্পড়, কিল-চড়-লাথি-ঘুষি কিছুই বাদ যায়নি।

গত বেশ কয়েকদিন ধরেই ভারত বিরোধিতাকে কেন্দ্র করে, ক্ষমতাসীন জোটের সঙ্গে তীব্র দ্বন্দ্ব চলছে প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহের। রাষ্ট্রপতি নির্বাচনে মুইজ্জু জয় পেলেও, মলদ্বীপ সংসদে এখনও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ সোলিহর দল এমডিপি-র। মলদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টি বা এমডিপিরা ভারতপন্থী হিসেবেই পরিচিত। অন্যদিকে, মুইজ্জু সরকারের ক্ষমতাসীন জোট প্রগ্রেসিভ পার্টি অব মলদ্বীপ বা পিপিএম বরাবরই চিন ঘেঁষা। এই দুই জোটের মধ্যে সম্পর্কও আদায় কাঁচকলায়।

ভারত বিরোধী অবস্থান নেওয়ার পর থেকে মুইজ্জুকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর দাবি তুলেছে সোলিহ-র এমডিপি। সে নিয়ে দুই জোটের মধ্যে দীর্ঘদিন ধরেই মন কষাকষি চলছে। গতকাল সংসদে এই দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে। সাংসদদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। সমানে চলতে থাকে কিল-চড়-ঘুষি। যার জেরে জখম হন বেশ কয়েকজন সাংসদ। তাঁদের অ্যাম্বুল্যান্সে করে সংসদ থেকে নিয়ে যেতে হয়।

মলদ্বীপে নতুন ক্ষমতায় এসেছেন রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু। তাঁর মন্ত্রিসভায় জায়গা হয়েছে ২২ জন মন্ত্রীর। তাঁদের সংসদীয় অনুমোদনের জন্যই এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। মুইজ্জুর মন্ত্রিসভার ২২টি নামের মধ্যে, ১৮ জনকে অনুমোদন দেয় সংসদ। আপত্তি ওঠে চারজনের নাম নিয়ে। এরপরই সংসদ অচল করে দেয় পিপিএম-পিএনসি জোটের সংসদরা। তারপরেই এমডিপি-র সংসদদের সঙ্গে চরম ঝামেলা শুরু হয়ে যায় তাদের।

দেশের বিদেশ নীতি থেকে যেভাবে ভারতকে ছেঁটে ফেলে চিনকে জায়গা দেওয়া হচ্ছে, তারও প্রতিবাদ জানিয়েছে এমডিপি। এমডিপি এবং ডেমোক্র্যাটরা একটি যৌথ বিবৃতিতে বলেছে, বিদেশ নীতির এই পরিবর্তন দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর’। ভারতের নাম না করেই এমডিপি সাংসদরা জানিয়েছেন, মলদ্বীপের সবচেয়ে কাছের বন্ধুকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ভারত মহাসাগরের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে বন্ধুত্ব অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন মুইজ্জুর বিরোধীরা।


```