Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

কানাডায় ভারতীয় কূটনীতিকদের ঘিরে বিক্ষোভ খলিস্তানিদের, সরব জয়শঙ্কর

এই ঘটনায় নয়াদিল্লি অত্যন্ত অসন্তুষ্ট। ভারতের বিদেশ মন্ত্রকের প্রশ্ন, স্থানীয় পুলিশকে আগাম জানানো সত্ত্বেও কীভাবে বিক্ষোভকারীরা কনস্যুলেট অফিস পর্যন্ত চলে আসতে পারল। দু’দিন আগেই সে দেশের প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বলেছিলেন, কানাডা ভারতের কূটনীতিকদের সব ধরনের নিরাপত্তা দেবে। বুধবারের ঘটনার সঙ্গে ট্রুডোর প্রতিশ্রুতির মিল নেই। 

কানাডায় ভারতীয় কূটনীতিকদের ঘিরে বিক্ষোভ খলিস্তানিদের, সরব জয়শঙ্কর

শেষ আপডেট: 16 November 2023 11:58

দ্য ওয়াল ব্যুরো: কানাডায় ফের খলিস্তানিদের বিক্ষোভের মুখে পড়তে হল ভারতীয় কূটনীতিকদের। ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাসের আঞ্চলিক মিশনে লাইফ সার্টিফিটেক প্রদান শিবির খোলা হয়েছিল। স্থানীয় পুলিশ-প্রশাসনকে আগাম জানানো হয় সেই কর্মসূচির কথা। কানাডার ওই প্রান্তে বসবাসকারী ভারত সরকারের পেনশন প্রাপকদের সুবিধার্থে প্রতি বছর এই ক্যাম্প হয়। কিন্তু বুধবর অল্প সময়ের মধ্যেই ক্যাম্প গুটিয়ে ফেলতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় কূটনীতিকদের অন্যত্র সরিয়ে নেয় স্থানীয় পুলিশ।

এই ঘটনায় নয়াদিল্লি অত্যন্ত অসন্তুষ্ট। ভারতের বিদেশ মন্ত্রকের প্রশ্ন, স্থানীয় পুলিশকে আগাম জানানো সত্ত্বেও কীভাবে বিক্ষোভকারীরা কনস্যুলেট অফিস পর্যন্ত চলে আসতে পারল। দু’দিন আগেই সে দেশের প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো বলেছিলেন, কানাডা ভারতের কূটনীতিকদের সব ধরনের নিরাপত্তা দেবে। বুধবারের ঘটনার সঙ্গে ট্রুডোর প্রতিশ্রুতির মিল নেই। 

এদিকে, লন্ডন সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফের দাবি করেছেন, কানাডায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ট্রুডো প্রশাসন ভারতকে কোনও নথি দেয়নি। লন্ডনের সংবাদমাধ্যমকে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, এই ব্যাপারে কানাডা যা বলছে তা সঠিক নয়।

প্রসঙ্গত, কানাডার নাগরিক নিজ্জর গত জুনে সে দেশেই একটি গুরুদ্বারের সামনে খুন হন। ট্রুডো দেশের সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেন, নিজ্জর খুনে ভারত সরকারের এজেন্সি যুক্ত ছিল। গত সপ্তাহে ফের একই অভিযোগ করেন কানাডার প্রেসিডেন্ট। সেই সঙ্গে দাবি করেন, ভারত সরকারকে তারা নিজ্জর খুনের তদন্ত রিপোর্ট দিয়েছেন। ভারতীয় এজেন্টের যুক্ত থাকার প্রমাণ সেখানে দাখিল করা হয়েছে। জয়শঙ্কর লন্ডনে ট্রুডোর দাবি খারিজ করে দিয়ে বলেন, ভারত সব সময় এই সব ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। কিন্তু কানাডা সরকার কোনও তথ্য প্রমাণ দেয়নি। তারা শুধু দাবি করছে, নিজ্জর খুনে ভারতীয় এজেন্সি যুক্ত।


```