Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

জো বাইডেনের কোভিড হয়েছে! নির্বাচনী প্রচারে গিয়ে ধরা পড়ল, সংক্রামিত মার্কিন প্রেসিডেন্ট

প্রসঙ্গত, সারা বিশ্বেই ফের বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত মাসে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ শতাংশ। এমারজেন্সিতে ভর্তির সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ।

জো বাইডেনের কোভিড হয়েছে! নির্বাচনী প্রচারে গিয়ে ধরা পড়ল, সংক্রামিত মার্কিন প্রেসিডেন্ট

জো বাইডেন।

শেষ আপডেট: 18 July 2024 08:19

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউস সূত্রের খবর, বুধবার লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পরে তাঁর শরীরে করোনা ধরা পড়ে।  মৃদু উপসর্গে ভুগছেন তিনি।

করোনা শনাক্ত হওয়ার পরে লাস ভেগাস ছেড়ে ডেলাওয়ার উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজের বাড়ি রয়েছে তাঁর, সেখানেই কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।  নির্বাচনী প্রচার ছাড়ার সময়ে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘আমি ভাল আছি।’ জানা গেছে, বাড়িতে বসেই দেশের নানা দায়িত্ব পালন করবেন তিনি।

আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এখন থেকেই চলছে জোরদার নির্বাচনী প্রচার। তেমনই এক প্রচারে সদ্য গুলিবিদ্ধ হয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির ভিতরেই ৮১ বছর বয়সি বাইডেনের উপর চাপ রয়েছে, সরে দাঁড়ানোর। তার উপর তিনি এখন কোভিড বাঁধালেন, ফলে আরও বেশি করে প্রশ্ন উঠে গেল তাঁর শারীরিক সুস্থতা নিয়ে।

প্রসঙ্গত, সারা বিশ্বেই ফের বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত মাসে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ শতাংশ। এমারজেন্সিতে ভর্তির সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। সব মিলিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে ২৫ শতাংশ।


```