Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

এদিন প্রচণ্ড জোরে কেঁপে ওঠে জাপানের কিয়ুশু এবং শিকোকু এলাকা।

জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 8 August 2024 14:42

দ্য ওয়াল ব্যুরো: জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। বৃহস্পতিবার দুপুরের পর এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ জাপান উপকূলে। এদিন প্রচণ্ড জোরে কেঁপে ওঠে জাপানের কিয়ুশু এবং শিকোকু এলাকা।

এর আগে সরকারি প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ৬.৯। কিন্তু, পরে আবার একটি কম্পনে রিখটার স্কেলে ৭.১ তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। এর জেরে মিয়াজাকি, কোচি, ওইতা, কাগোশিমা এবং এহিমে-তে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

ইতিমধ্যেই কোথাও কোথাও ২০ সেমি উচ্চতার সমুদ্রস্রোত দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। চিফ ক্যাবিনেট সচিব ইওশিমাসা হায়াসি সাংবাদিকদের জানান, পরমাণু চুল্লির কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। ফলে সেখানে কোনও ক্ষতি হয়েছে বলে মনে হয় না। সরকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নিচ্ছে।

প্রসঙ্গত, এর আগে নিউ ইয়ার্স ডে-তে ভূমিকম্পে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। সেবার বহু বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বহু নির্মাণের ক্ষতি হয়। গত ২০১১ সালে জাপানে সবথেকে ভূমিকম্পটি হয়। সেবার উত্তর-পূর্ব জাপানের ওই ভূমিকম্পে আনুমানিক সাড়ে ১৮ হাজার মানুষ হয় মারা গিয়েছিলেন নয়তো নিখোঁজ হন।


```