Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ইরানে নাক গলাবেন না, ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন জনতার, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

এখন প্রশ্ন হল, ট্রাম্প কি নাগরিকদের কথা কানে তুলবেন? এখনও পর্যন্ত দেশটির অন্যতম দল ডেমোক্র্যাটরা ইজরায়েল -ইরান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনকে কোনও পরামর্শ দেয়নি।

ইরানে নাক গলাবেন না, ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন জনতার, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ।

শেষ আপডেট: 19 June 2025 11:11

দ্য ওয়াল ব্যুরো: ইরানের (Iran) বিরুদ্ধে যুদ্ধে এখনও চূড়ান্ত সায় দেননি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার আগেই হোয়াইট হাউসের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে (protest outside White House)।

মার্কিন জনতার দাবি, ইরানের বিরুদ্ধে আমেরিকা (America) যেন যুদ্ধে না জড়ায়। আশ্চর্যের হল, বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী ইজরায়েলিরাও আছেন। ইরানে বিপুল সংখ্যায় ইহুদি বাস করেন।তাদের জীবনের নিরাপত্তা চেয়ে আত্মীয় পরিজনেরা ট্রাম্পের উপর চাপ তৈরি করছেন।

মার্কিন নাগরিকদের যুদ্ধ বিরোধিতা নতুন নয়। অতীতে উপসাগরীয় যুদ্ধ, ইরাক, আফগানিস্তান, সিরিয়ায় মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের নজির রয়েছে আমেরিকার রাজপথেই। আর ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকের প্রতিবাদ তো অমর হয়ে রয়েছ। এবার বিক্ষোভকারীদের হাতে শোভা পাচ্ছে 'ইরানে নাক গলিয় না লেখা প্ল্যাকার্ড।

এখন প্রশ্ন হল, ট্রাম্প কি নাগরিকদের কথা কানে তুলবেন? এখনও পর্যন্ত দেশটির অন্যতম দল ডেমোক্র্যাটরা ইজরায়েল -ইরান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনকে কোনও পরামর্শ দেয়নি।

একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, হোয়াইট হাউসের সিচুয়েশন অফিসে ট্রাম্প বৈঠকের পর যুদ্ধ নিয়ে বলেঋেন আমার সামনে অনেকগুলি রাস্তা খোলা আছে। চূড়ান্ত সিদ্ধান্ত করিনি।

এবারের প্রতিবাদের পিছনে যুদ্ধ বিরোধিতা ছাড়াও আছে আর্থিক প্রশ্ন। মার্কিন অর্থনীতির অবস্থা ভাল নয়। বেকারি চরমে উঠেছে। যুদ্ধের খরচ সামাল দেওয়ার মতো কোমরের জোর নেই আমেরিকার, মনে করছে মার্কিন নাগরিকেরা।


```