Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ডোনাল্ড ট্রাম্পের প্রথম পঞ্চদশে ফক্স নিউজের অ্যাঙ্কর, মাস্ক ও রামস্বামী সরকারের 'অভিভাবক' 

ফক্স নিউজের সঞ্চালক পেট হেগসেঠকে প্রতিরক্ষা মন্ত্রী  করতে চলেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম পঞ্চদশে ফক্স নিউজের অ্যাঙ্কর, মাস্ক ও রামস্বামী সরকারের 'অভিভাবক' 

বাঁদিক থেকে ইলন মাস্ক, জন ব়্যাটক্লিফ, পেট হেগসেঠ, বিবেক রামস্বামী।

শেষ আপডেট: 13 November 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পর থেকেই মনের মতো সরকার পরিচালনার টিম গড়ে চলেছেন। ট্রাম্পের এই প্রথম পঞ্চদশে স্থান পেতে চলেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, মার্কিন সংবাদ চ্যানেলের অ্যাঙ্কর তথা প্রাক্তন সেনাকর্মী পেট হেগসেঠ থেকে ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী, টেসলা সিইও ইলন মাস্ক, প্রাক্তন গুপ্তচর তথা টেক্সাসের প্রাক্তন কংগ্রেস সদস্য জন ব়্যাটক্লিফ।

এর মধ্যে ফক্স নিউজের সঞ্চালক পেট হেগসেঠকে প্রতিরক্ষা মন্ত্রী  করতে চলেছেন ট্রাম্প। সিএনএন সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, হেগসেঠের নাম একেবারেই আশ্চর্যজনক। কারণ তিনি এরকম গুরুত্বপূর্ণ পদে যেতে পারেন, তা কেউ ভাবেননি। ট্রাম্পের চারধারে ঘোরাফেরা অনেকে সোমবার পর্যন্ত মনেও আনেননি যে কট্টর পেন্টাগন বিরোধী হেগসেঠকে প্রতিরক্ষা সচিব করতে পারেন ভাবী প্রেসিডেন্ট। এরকম একজন ব্যক্তি বিশ্বের বৃহত্তম এবং সর্বশক্তিমান সেনাবাহিনীর প্রধান হিসেবে কীভাবে কাজ চালাবেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রাক্তন ডিরেক্টর জন ব়্যাটক্লিফকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা মার্কিন চর সংস্থা সিআইএ-র ডিরেক্টর করেছেন। এই পদে আগে সকলেই ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল বসতে চলেছেন বলে অনুমান করছিল। কাশ্যপ প্যাটেলকে বাদ দিয়ে ব়্যাটক্লিফকে করার কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, সাংবিধানিক অধিকার রক্ষায় তিনি নির্ভীক সংগ্রামী। তিনিই দেশকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা দিতে পারবেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প একইসঙ্গে 'মহান' ইলন মাস্ক এবং 'আমেরিকান দেশপ্রেমী' বিবেক রামস্বামীকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আমলাতন্ত্রের উপর নজরদারির দায়িত্বে নিয়োগ দিয়েছেন। এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ৫৩ বছর বয়সি লক্ষ কোটিপতি মাস্ক এবং ৩৯ বছর বয়সি বায়োটেক ব্যবসায়ী রামস্বামী সরকারের বাইরে থেকে কাজ করবেন। হোয়াইট হাউসকে তাঁরা সরকার পরিচালনায় পরামর্শ দেবেন ও দিশা দেখাবেন।


```