Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দুধে ডিটারজেন্ট মেশানো নেই তো? সহজ পরীক্ষায় ধরতে পারবেন

যে দুধ খাচ্ছেন তাতে ভেজাল নেই তো

দুধে ডিটারজেন্ট মেশানো নেই তো? সহজ পরীক্ষায় ধরতে পারবেন

শেষ আপডেট: 8 November 2023 22:19

দ্য ওয়াল ব্যুরো:  যে দুধ খাচ্ছেন তাতে ভেজাল নেই তো?

ভাগাড়-কাণ্ডের পরে ভেজাল জুজু পিছু ছাড়ছে না। খাস কলকাতা শহরেই ভেজাল দুধের কারবার বহুবার ধরা পড়েছে। দুধে চকের গুড়ো, ডিটারজেন্ট মিশিয়ে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা। এই ভেজাল দুধ পেটে গেলেই সর্বনাশ। এদিকে বাচ্চা, বয়স্কদের জন্য অনেক বাড়িতেই নিয়মিত দুধ রাখা হয়। দোকান থেকে যে প্যাকেট দুধ কিনছেন তা খাঁটি নাকি ভেজাল মেশানো তা ধরার খুব সহজ পরীক্ষা আছে। বাড়িতেই পরখ করে দেখে নিতে পারেন।

কী কী পরীক্ষা করে বুঝবেন দুধ আসল না নকল?

১) ৫-১০ মিলিলিটার দুধ একটা বোতলে নিন। এবার বোতলটা জোরে জোরে ঝাঁকান। যদি দেখেন ফেলা উঠছে তাহলে বুঝতে হবে দুধে ডিটারজেন্ট মেশানো আছে। আর যদি দেখেন ঝাঁকানোর পরেও ফেনা উঠছে না তাহলে বুঝতে হবে তাতে ভেজাল নেই।

২) একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। অশুদ্ধ হলে মাটিতে সাদা দাগ পড়বে না

৩)  দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট। 

গুঁড়ো দুধের সঙ্গে একাধিক উপকরণ মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হয়। গুঁড়ো দুধের সঙ্গে ডিটারজেন্ট, শ্যাম্পু ইত্যাদি মিশিয়ে তৈরি করা হয় ভেজাল দুধ। গন্ধ-বর্ণ সব কিছু মিলে যায় আসল দুধের সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, আসল দুধে ভেজাল মিশিয়ে নকল দুধ তৈরি করা হয় না। সবটাই ভেজাল থাকে। কারণ আসল দুধ কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে, কিন্তু ভেজাল দুধ বহুদিন অবধি একইরকম থাকবে। এই দুধ প্যাকেটবন্দি করে দূরদূরান্তে রফতানি করাও সহজ।  তাতে ভেজালের কারবারিদের লাভের পরিমাণ বহুগুণ বেড়ে যায়।  ভেজাল দুধ ফুটিয়ে খেলেও, ধরার উপায় নেই। চিকিৎসকরা বলছেন, কৃত্রিম দুধ বানানোর জন্য যে উপকরণ ব্যবহার করা হচ্ছে, তার সবটাই শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক।


```