
শেষ আপডেট: 31 October 2023 17:38
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১লা নভেম্বর থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স 'চমক ভরা ধনতেরাস' উৎসব শুরু হতে চলেছে যা চলবে ১২ নভেম্বর, ২০২৩ পর্যন্ত। দীপাবলি উৎসবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এ থাকছে সোনা ও হীরের গয়নার বার্ষিক প্রদর্শনী।
প্রতিবছরের মতো এবারও ১২ দিন ধরে চলবে এই বিশেষ 'চমক ভরা ধনতেরাস’ উৎসব। এবারে থাকছে বিশেষ ধরনের কিছু গয়নার সম্ভার যা ক্রেতাদের মন ছুঁয়ে যাবেই। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। গয়নার সম্ভারের মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হিরের গয়না, ঐতিহ্যপূর্ণ এবং হালফিলের আধুনিক ডিজাইনের বিয়ের গয়না। এছাড়া থাকছে চোখ ধাঁধানো হিরের গয়নার পাশাপাশি শ্যাম সুন্দর কোম্পানির নিজস্ব ডিজাইনার কালেকশন ও গ্রহরত্নের সম্ভার।
ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। সোনার গয়না কেনাকাটায় থাকছে প্রতি গ্রামে ২৭৫ টাকা ছাড়। হিরের গয়না তৈরির মজুরিতে থাকছে ১০০% ছাড়। প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার। প্রতিদিনের লাকি ড্র-এ থাকছে গৃহস্থালির সরঞ্জামও। মেগা ড্র-তে থাকছে ৫টি স্কুটি জেতার সুযোগ !
এছাড়াও থাকছে অন্যান্য পরিষেবা এবং সোনায় সোহাগা অফার (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম), পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না কেনার সুবিধাও। তাছাড়া সোনা ও রুপোর কয়েনও পাওয়া যাবে। এছাড়া রুপোর বাসনপত্র ও রুপোর তৈরি পুজোর সামগ্রীও পাবেন এই অফারে।
'চমক ভরা ধনতেরাস'-এর ১৮তম বর্ষের উদযাপন হিসেবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের সূচনায় যোগ দেন চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা মিত্র এবং ইধিকা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়িকা জয়তী চক্রবর্তী।
সংস্থার ডিরেক্টর রূপক সাহা বলেন, "ধনসম্পদ এবং সমৃদ্ধির দেবতাকে বাড়িতে স্বাগত জানানোই এই ধনতেরাসের উদ্দেশ্য। আমাদের এই 'চমক ভরা ধনতেরাস' ১৮ বছর আগে শুরু হয়েছিল। যাতে ক্রেতারা ওই বিশেষ দিনে সোনা, হিরে ও রুপোর গয়না কিনে তাঁদের পরিবারের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে পারেন। যত বছর এগিয়েছে ততই এই 'চমক ভরা ধনতেরাস' উৎসব ব্যাপ্তিতে আরও বড় হয়েছে। উৎসবের দিনগুলো আরও সুন্দর করে তুলতে সোনা ও হিরের সুন্দর সম্ভারের পাশাপাশি আমরা নানা রকমের উপহার, লাকি ড্র ও অফারের বিশেষ ব্যবস্থাও করি।"