Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

শিলাদিত্য-সম জুটির প্রথম আইটেম সং, লঞ্চ হল ‘ফিরনি মালাই’

শুধু সুর নয়, এই গানে কণ্ঠও দিয়েছেন সংগীত পরিচালক সম। গানের কথা লিখেছেন সোহম মজুমদার।

শিলাদিত্য-সম জুটির প্রথম আইটেম সং, লঞ্চ হল ‘ফিরনি মালাই’

রবিবার অনুষ্ঠানে

শেষ আপডেট: 24 March 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় সংগীতশিল্পী জুটি শিলাদিত্য-সম এবার পা রাখলেন ইন্ডি-পপ দুনিয়ায়। তাঁদের প্রথম আইটেম সং ‘ফিরনি মালাই’, গেয়েছেন নবাগতা দিলাসা চৌধুরী, প্রকাশিত হল টস মিউজিকের ব্যানারে। 

রবিবার আইনক্স, কোয়েস্ট মলে আয়োজিত হয় গানটির লঞ্চ ইভেন্ট। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিৎ, সংগীত পরিচালক শিলাদিত্য চৌধুরী এবং গানের প্রধান দুই মুখ ইন্দ্রাক্ষী দে ও যশ। এছাড়াও এসেছিলেন গানের ভিডিওটির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

শুধু সুর নয়, এই গানে কণ্ঠও দিয়েছেন সংগীত পরিচালক সম। গানের কথা লিখেছেন সোহম মজুমদার। গানটিকে জমকালো করে তুলতে ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন মুম্বইয়ের ম্যাক এস এবং পরিচালনা ও সহ-প্রযোজনার দায়িত্বে ছিলেন সুভা যশ। ভিডিওতে নিঃসন্দেহে মোহময় উপস্থিতি এনেছেন বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ ইন্দ্রাক্ষী দে ও যশ।

সংগীত পরিচালক শিলাদিত্য-সম এনিয়ে জানিয়েছেন, 'ফিরনি মালাই' তাঁদের ইন্ডি-পপ মিউজিকে প্রথম বড় পদক্ষেপ। এমন একটি আইটেম গান তাঁরা তৈরি করতে চেয়েছিলেন যা পাড়ার অনুষ্ঠান থেকে বিয়ে বাড়ি, ফোনর প্লে লিস্ট থেকে ইউটিউব, সকলের কানে বাজবে। 

তাঁদের দাবি, দিলাসা চৌধুরীর কণ্ঠ এই ঘরানার জন্য একেবারে উপযুক্ত। নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের। তাঁদের আশা, গানটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।


```