Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

Realme: ১৫ হাজার টাকারও কমে বাজারে এল রিয়েল মি-র নতুন ফোন! রয়েছে দুর্দান্ত ফিচার

কিছুটা একইরকমের ফিচার্স রয়েছে ফোন দু'টিতে। কিন্তু কিছু জিনিস নজরকাড়া। কত দামে পাওয়া যাচ্ছে, কী কী ফিচার রয়েছে। দেখে নিন। 

Realme: ১৫ হাজার টাকারও কমে বাজারে এল রিয়েল মি-র নতুন ফোন! রয়েছে দুর্দান্ত ফিচার

শেষ আপডেট: 18 February 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: পুরো সেয়ানে সেয়ানে টক্কর! ভিভোর বাজেট ফোন লঞ্চের পরেরদিনই বাজারে এল রিয়েলমির নতুন দু'টি ফোন। কিছুটা একইরকমের ফিচার্স রয়েছে ফোন দু'টিতে। কিন্তু কিছু জিনিস নজরকাড়া। কত দামে পাওয়া যাচ্ছে, কী কী ফিচার রয়েছে। দেখে নিন। 

ভারতে মঙ্গলবার লঞ্চ হল Realme P3 Pro 5G ও Realme P3x 5G। দু'টি ফোনই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু হবে।

কী কী ফিচার্স রয়েছে? 

দু'টি ফোনেই রয়েছে শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি
Realme P3 Pro 5G-তে স্ন্যাপড্র্যাগন 7s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে।
অন্যদিকে Realme P3x 5G -এ থাকছে MediaTek Dimensity ৬৪০০ প্রসেসর
উভয় ফোনেই দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৫, রিয়েলমি UI 6.0 অপারেটিং সিস্টেম।
Realme P3 Pro 5G-তে রয়েছে ৬.৮৩-ইঞ্চির ১.৫কে কোয়াড কার্ভড অ্যামোলেড স্ক্রিন, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট
Realme P3x 5G-তে রয়েছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি+এলসিডি ডিসপ্লে, সঙ্গে ১২০Hz রিফ্রেশ রেট

প্রসেসর ও স্টোরেজ

Realme P3 Pro 5G-তে ৮জিবি ও ১২জিবি ব়্যামের অপশন পাওয়া যাবে, UFS ২.২ স্টোরেজ (১২৮জিবি ও ২৫৬জিবি)
Realme P3x 5G-এ ৬জিবি ও ৮জিবি ব়্যাম পাওয়া যাবে, eMMC ৫.১ স্টোরেজ (১২৮জিবি)

ক্যামেরা

Realme P3 Pro 5G-তে  ৫০এমপি সোনি IMX896 প্রাইমারি সেন্সর (OIS সহ), ১৬ এমপি সেলফি ক্যামেরা পাওয়া যাবে
Realme P3x 5G-তে ৫০এমপি প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার), ৮এমপি সেলফি ক্যামেরা পাওয়া যাবে
উভয় ফোনেই রয়েছে ২এমপি অতিরিক্ত সেন্সর

ব্যাটারি ও চার্জিং

Realme P3 Pro 5G ও Realme P3x 5G দু'টিতেই ৬,০০০mAh ব্যাটারি পাওয়া যাবে। প্রথমটিতে ৮০W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকছে। দ্বিতীয়টিতে ৪৫W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকছে।

এছাড়াও IP68+IP69 সার্টিফায়েড দু'টি ফোনই। যার ফলে জল বা ধুলোয় ফোনে সমস্যা হবে না।

নতুন ফোন দু'টির দাম

Realme P3 Pro 5G-এর দাম শুরু হচ্ছে ২৩,৯৯৯ টাকা থেকে (৮জিবি+১২৮জিবি)। ৮জিবি+২৫৬জিবি ও ১২জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা ও ২৬,৯৯৯ টাকা। এই ফোনটি গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন রঙে পাওয়া যাবে।  Galaxy Purple, Nebula Glow, ও Saturn Brown রঙে পাওয়া যাবে।

অন্যদিকে, Realme P3x 5G-এর ৬জিবি+১২৮জিবি ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি মডেলের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এটি ২৮ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমির ওয়েবসাইটে পাওয়া যাবে। রঙের ক্ষেত্রে লুনার সিলভার, মিডনাইট ব্লু, স্টেলার পিঙ্কের অপশন মিলবে।

বিভিন্ন ব্যাঙ্কের অফার পাওয়া যাবে। এক্ষেত্রে Realme P3 Pro 5G-এ ২,০০০ টাকা এবং Realme P3x 5G-এ ১,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে।

নতুন জেনারেশনের জন্য ফোন। তাই দু'টি ফোনেই এআই-এর বিভিন্ন সুবিধা পাওয়া যাবে।


```