Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সেনেগালের, দশ জনের আর্জেন্টিনা রুখে দিল কলম্বিয়াকে

প্রথম আফ্রিকান দেশ হিসাবে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। আগের ২১ চেষ্টাতেও আফ্রিকার কোনও দল থ্রি লায়ন্সকে হারাতে পারেনি। ১৫ জয়ের বিপরীতে ৬টি ড্র ছিল ইংল্যান্ডের। এবার সেই বাধা টপকাল সেনেগাল।

ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সেনেগালের, দশ জনের আর্জেন্টিনা রুখে দিল কলম্বিয়াকে

ইংল্যান্ড কোচ টমাস টুচেল

শেষ আপডেট: 11 June 2025 19:00

দ্য ওয়াল ব্যুরো: সেনেগালের কাছে অবাক হার হ্যারি কেনদের। সাদিও মানের দেশ ইংল্যান্ডে গিয়ে প্রীতি ম্যাচে তাদের হারিয়ে দিল ৩-১ গোলে (Senegal win over England)। যদিও আফ্রিকার দেশ সেনেগাল ফুটবল বিশ্বে যথেষ্ট পরিচিত নাম। জায়েন্ট বধ করার অতীত অভিজ্ঞতাও রয়েছে তাদের। বিশ্বকাপ ফুটবলে একবার তারা ফ্রান্সকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু এই হার মেনে নিতে পারছেন না থ্রি লায়ন্স সমর্থকরা।

গ্যারেথ সাউথগেট যুগ শেষ হওয়ার পর টমাস টুচেল এখন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচের হটসিটে। দায়িত্ব নেওয়ার পরই চেলসি ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন এই কোচ ফুটবলারদের উদ্দেশে বলেছিলেন, সবসময় হাসিখুশি থাকতে হবে। কিন্তু তিনি চাইলেন আর সেটা হয়ে গেল, এমনটা তো নয়। সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগেও ছাত্রদের কাছে টুচেলের আবদার ছিলট্রেনিংয়ের মতোই হাসি মুখে মাঠে খেল। কিন্তু সেটা হল না। নটিংহাম ফরেস্টের মাঠ সিটি গ্রাউন্ডে সেনেগালের বিরুদ্ধে খেলতে নেমে ম্লান মুখেই মাঠ ছাড়তে হল তাঁর শিষ্যদের। 

এই ম্যাচে ছিলেন না সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। বায়ার্ন ও লিভারপুলের প্রাক্তন মানেকে ছাড়া অবশ্য জিততে অসুবিধা হয়নি আফ্রিকার দেশটির। পাশাপাশি এই জয় একটি ইতিহাসও সৃষ্টি করেছে। প্রথম আফ্রিকান দেশ হিসাবে ইংল্যান্ডকে হারিয়েছে তারা। আগের ২১ চেষ্টাতেও আফ্রিকার কোনও দল থ্রি লায়ন্সকে হারাতে পারেনি। ১৫ জয়ের বিপরীতে ৬টি ড্র ছিল ইংল্যান্ডের। এবার সেই বাধা টপকাল সেনেগাল। 

ঘরের মাঠে শুরুটা অবশ্য করেছিল টুচেলের ছাত্ররাই। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। তবে এর পর আর গোল মুখ খুলতে পারেনি ইংল্যান্ড। 

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক ৫ মিনিট আগে সেনেগালকে সমতায় ফেরান ইসমাইলা সার। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই সেনেগালের হয়ে ব্যবাধান বাড়ান হাবিব ডিয়ারা। আর ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইংল্যান্ডের জালে শেষ পেরেক পুঁতে দেন চেইখ সাবালি।

ঐতিহাসিক এই জয়ের পর দারুণ খুশি সেনেগালের অধিনায়ক কালিদু কুলোবালি। ২০২২ সালের আফ্রিকা কাপ অব নেশনস জয়ের সঙ্গে তুলনা করে ম্যাচ শেষে বিবিসি রেডিও ৫-কে তিনি বলেছেন, “রাতটা ছিল অবিশ্বাস্য। আমাদের ভরসা ছিল, আমরা জানতাম কিছু একটা করব। ম্যাচটা কঠিন ছিল। তবে আমরা দেখিয়েছি আমাদের ব্যক্তিত্ব। সঙ্গে এই পর্যায়ে যে খেলতে পারি তারও প্রমাণ দিয়েছি। আমরা ইতিহাস গড়তে অভ্যস্ত নই। আফকন চ্যাম্পিয়ন হয়ে তা দেখিয়েছিলাম। এবারও আমরা করে দেখালাম।

এদিকে, বিশ্বকাপে সর্বপ্রথম দল হিসাবে যোগ্যতা অর্জন করে ফেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল গ্রুপের শীর্ষেও রয়েছে তারা। মঙ্গলবার রাতে তারা অবশ্য ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে (Argentina vs Colombia)। 

ম্যাচের ২৪ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ৮১ মিনিটে অবশ্য সেই গোল শোধ করে দেন থিয়াগো আলমাদা। যদিও তার আগেই ৭১ মিনিটে এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। এদিন অবশ্য পুরো ম্যাচে মাঠে ছিলেন না লিওনেল মেসি। 


```