Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

EPL: পরাস্ত লিভারপুল, নতজানু সিটিও, বার্নলিকে হারিয়ে খেতাবের দৌড়ে ফিরে এল চেলসি

দিনের শেষে সবচেয়ে বড় ধাক্কা সিটি শিবিরে। সেন্ট জেমস’ পার্কে ২-১-এ হেরে পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। 

EPL: পরাস্ত লিভারপুল, নতজানু সিটিও, বার্নলিকে হারিয়ে খেতাবের দৌড়ে ফিরে এল চেলসি

উচ্ছ্বসিত এনজো ফার্নান্দেজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 November 2025 10:50

দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের শনিবার ইংল্যান্ডের তিন প্রান্তে তিন গল্প। অ্যানফিল্ডে লিভারপুলকে (Liverpool) ৩-০ গোলে হারিয়ে চমকে দিল নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest)। বার্নলির (Burnley) মাঠে ২-০ জিতে খেতাব–দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল চেলসি (Chelsea)। আর নিউক্যাসল (Newcastle) ২-১ স্কোরলাইনে জেতায় বিপাকে ম্যানচেস্টার সিটি (Manchester City)।

অ্যানফিল্ডে লজ্জার হার লিভারপুলের

সঙ্কটে থাকা লিভারপুলের সিজন আরও নিচে নামল। অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩ গোলে হার—তাও টানা দ্বিতীয় মরসুমে একই মাঠে একই প্রতিপক্ষের কাছে পরাজয়। ম্যাচের ৩৩ মিনিটে মুরিলোর (Murillo) জোরালো শটেই শুরু বিপর্যয়। কর্নার থেকে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি লিভারপুল। গোলকিপার আলিসন (Alisson Becker) অফসাইড নিয়ে আপত্তি তুললেও রেফারি সিদ্ধান্তে অনড় ছিলেন।

দ্বিতীয়ার্ধের গোড়ায় ব্যবধান দ্বিগুণ করেন নিকোলো সাভোনা (Nicolo Savona)। নেকো উইলিয়ামসের ক্রস থেকে সহজ ফিনিশ। শেষ দিকে মরগ্যান গিবস–হোয়াইট (Morgan Gibbs-White) রিবাউন্ড থেকে গোল করে ব্যবধান বাড়ান ৩-০।

লিভারপুলের রক্ষণ চলতি সিজনের ধারা মেনে এ ম্যাচেও পুরো ভঙ্গুর। শেষ ১১ ম্যাচের আটটিতে হার। টানা দুই লিগ ম্যাচ তিন গোলের ব্যবধানে পরাজয়—১৯৬৫-র পর এই প্রথম। কোচ আর্নে স্লট (Arne Slot) স্বীকার করলেন, টিম ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড খরচ করেও ছন্নছাড়া ফুটবল। তার উপর নতুন সাইনিং আলেকজান্ডার ইসাক (Alexander Isak) এখনও লিগে গোল পাননি! সব মিলিয়ে অ্যানফিল্ডে আশার আলো নিভু নিভু!

বার্নলিকে হারিয়ে শিরোপার লড়াইয়ে চেলসি

টার্ফ মুরে ফ্রিজিং শীতেও জমে গেল চেলসির ফুটবল। দল জিতল, ৩ পয়েন্ট ঘরে এল, লিগ টেবিলে দু’নম্বরে লন্ডনের ক্লাব। কিন্তু ফুটবলে সেই বাঁধন কই? পেদ্রো নেতোর (Pedro Neto) ডাইভিং হেডারে প্রথমার্ধের ঠিক আগে লিড। শেষ দিকে এনজো ফের্নান্দেজ (Enzo Fernández) নিশ্চিত করলেন জয়।

এনজো মারেস্কার (Enzo Maresca) বাহিনী এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয়, আর্সেনালের (Arsenal) তিন পয়েন্ট পেছনে। সামনের সপ্তাহই চেলসির জন্য বড় চ্যালেঞ্জ—ঘরে বার্সেলোনার (Barcelona) বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগ, এরপর লিগে গার্নাসদের মুখোমুখি হওয়া। তবে কোচ মারেস্কা সন্তুষ্ট। বললেন, ‘ইন্টারন্যাশনাল ব্রেকের পর বার্নলিতে দুপুর সাড়ে বারোটার ম্যাচ কঠিন। ছেলেরা দারুণ লড়েছে।’

অন্যদিকে উলভসের (Wolves) নতুন কোচ রব এডওয়ার্ডস (Rob Edwards) অভিষেকেই ২-০ হারের মুখ দেখলেন। প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) গোল এল ৬৩ ও ৬৯ মিনিটে। উলভস ১২ ম্যাচের ১০টিতে হার—স্পষ্টতই অবনমনের লড়াইয়ে।

নিউক্যাসলের কাছে হার, ধাক্কায় সিটি

দিনের শেষে সবচেয়ে বড় ধাক্কা সিটি শিবিরে। সেন্ট জেমস’ পার্কে ২-১-এ হেরে পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের নায়ক হার্ভি বার্নস (Harvey Barnes) দুই গোল করে লিগ টেবিলে টেনে তুললেন এডি হাওয়ের (Eddie Howe) দলকে। এর আগে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) বিরুদ্ধে ১৬ ম্যাচে জয় ছিল না হাওয়ের। এবারেই প্রথম শেষ হাসি হাসলেন তিনি। সিটির হয়ে একমাত্র গোলদাতা রুবেন দিয়াশ (Rúben Dias)। হালান্ড (Erling Haaland) সহজ সুযোগ নষ্ট করেন। বার দুয়েক পেনাল্টির দাবি উঠলেও ভিএআর সবুজ সংকেত দেয়নি। সিটি এখন টেবিলে তৃতীয়—আর্সেনালের থেকে চার পয়েন্ট পিছনে।


```