Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

মুখে দিলে পুরো মাখন! ছুটির দিনে বানিয়ে ফেলুন চিকেন পাতুরি, রইল রেসিপি

রবিবার মানেই ছুটির দিন। ফলে ডিনার হোক বা লাঞ্চ নিজের পছন্দের রান্না করে খেতে ইচ্ছেই করে। তার মধ্যে যদি চেনা রান্নায় থাকে একটু অন্যরকম টুইস্ট, তাহলে তো কোনও কথাই নেই।

মুখে দিলে পুরো মাখন! ছুটির দিনে বানিয়ে ফেলুন চিকেন পাতুরি, রইল রেসিপি

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 November 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: রবিবার মানেই ছুটির দিন। ফলে ডিনার হোক বা লাঞ্চ নিজের পছন্দের রান্না করে খেতে ইচ্ছেই করে। তার মধ্যে যদি চেনা রান্নায় থাকে একটু অন্যরকম টুইস্ট, তাহলে তো কোনও কথাই নেই। রবিবার মানেই বাঙালির বাড়িতে চিকেন। তবে সেই চিকেনে যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়?

চিকেন কাটলেট, চিকেন কারি, চিকেন কষা, চিকেন তন্দুরি, চিকেন কাবাব এসব অনেক খাওয়াই হয়। কিন্তু এবার গরম ভাতের সঙ্গে চিকেন পাতুরি রান্না করলেই জলে যাবে ডিনার। ছুটির দিনে কিন্তু একবার করে ফেলাই যায় এই অভিনব রেসিপি। রেসিপির দিকে নজর রাখা যাক।

১ কেজি মাংস নিলে অন্তত ২৫০ গ্রাম দই এবং আদা, রসুন, লঙ্কা বাটা-সহ মশলা ১ চামচ করে নিতে হবে। তবে পেঁয়াজ কুচি অন্তত ১ কাপ আর ঘি ৪ চামচ লাগবে। তেল বেশি নিলে ঘি কম দিলে চলবে। ৫০০ গ্ৰাম বোনলেস চিকেনের সঙ্গে ৪-৫ টেবিল চামচ পোস্ত বাটা, সম পরিমাণ নারকেল বাটা এবং বাকি উপকরণ ২ চা চামচ করে নিলেই হবে।

চিকেন পাতুরি রান্নার পদ্ধতি

প্রথমে চিকেন ভাল করে ধুয়ে কিমার আকারে কেটে নিতে হবে। কয়েকটি গন্ধরাজ পাতা বেটে নিতে হবে। এবার একটি পাত্রে চিকেনের কিমার সঙ্গে পোস্ত বাটা, নারকেল বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কাবাটা, গন্ধরাজ লেবুর পাতাবাটা, গন্ধরাজ লেবুর রস, সামান্য তেল, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে ম্যারিনেট করতে হবে। 

এবার কুমড়ো পাতা বা কলা পাতা ধুয়ে তাওয়ায় হালকা সেঁকে নিতে হবে। কলা পাতা হলে ছোট-ছোট আকারে কেটে নেওয়াই ভাল। তারপর সেই পাতায় মশলা মাখানো চিকেন কিমা কিছুটা পরিমাণে রাখতে হবে। তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে খুব ভাল করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এভাবে যতগুলি সম্ভব পাতুরি তৈরি করে তেল গরম করতে হবে। সেই তেলে ভাল করে উলটে পালটে ভেজে নিলেই তৈরি। 


```