Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

আনারস দিয়ে ইলিশ! এইভাবে একবার রান্না করে দেখুন নতুন পদ, জিভে লেগে থাকবে স্বাদ

বাংলাদেশের নানা জেলায় ইলিশের নানা রকম পদ রান্নার চল রয়েছে বহু বছর ধরে।

আনারস দিয়ে ইলিশ! এইভাবে একবার রান্না করে দেখুন নতুন পদ, জিভে লেগে থাকবে স্বাদ

আনারস ইলিশ।

শেষ আপডেট: 26 June 2024 22:24

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি, সে যে-পার বাংলারই হোন না কেন, ইলিশের প্রেমে হাবুডুবু খান না, এমন সংখ্যা খুব কম। ইলিশ মাছ ভাজা হোক বা সর্ষে দিয়ে ভাপানো হোক, কিংবা হোক বেগুন-কালোজিরে দিয়ে পাতলা ঝোল-- ইলিশ না খেলে বাঙালির বর্ষাকালই বৃথা।

এপার বাংলায় ইলিশ নিয়ে চেনাপদের বাইরে খুব বেশি এক্সপেরিমেন্ট না হলেও, বাংলাদেশের নানা জেলায় ইলিশের নানা রকম পদ রান্নার চল রয়েছে বহু বছর ধরে। এদিকে ভোজনপ্রিয় খাদ্যরসিকের দল পকেটে টান পড়লেও মাঝেমাঝে ইলিশ তো খাবেনই। তাই রোজ একই পদ না খেয়ে, দুয়েকদিন চেখে দেখাই যায় ইলিশের নতুন পদ। 

এমনই এক সুস্বাদু অথচ স্বাস্থ্যকর পদ হল, আনারস-ইলিশ। নাম শুনেই নাক সিঁটকোবেন না। চেনা গতের বাইরে একবার অন্যরকমভাবে স্বাদ নিয়ে দেখুন এই মাছের। রাজশাহীর এই রান্না একবার খেলে আর ভুলতেই পারবেন না!

উপকরণ: 

  • ইলিশ ৬ পিস
  • গ্রেট করা পাকা আনারস হাফ কাপ
  • পেঁয়াজকুচি ২টি
  • কাঁচালঙ্কা কুচি ৭-৮টি
  • হলুদগুঁড়ো ১ চা চামচ
  • লঙ্কাগুঁড়ো হাফা চা চামচ
  • সর্ষেবাটা ২ চা চামচ
  • সর্ষের তেল হাফ কাপ
  • নুন স্বাদমতো 

পদ্ধতি:

  • মাছে নুন-হলুদ মাখিয়ে, প্যানে সামান্য তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন।
  • প্যানে আরেকটু তেল দিয়ে, তাতে পেঁয়াজকুচি দিয়ে ভাজুন।
  • নরম হয়ে এলে তাতে লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষান।
  • কষানো হয়ে গেলে আনারস দিয়ে দিন।
  • নেড়েচেড়ে এক কাপ জল দিন।
  • আবার একটু নেড়ে দিন সর্ষেবাটা।
  • জল ফুটে উঠলে মাছগুলো সাবধানে দিয়ে ঢেকে দিন।
  • জল শুকিয়ে ঝোল ঘন হয়ে এলে, নেড়েচেড়ে মিনিট দুয়েক দমে রেখে নামিয়ে নিন।

```