
শেষ আপডেট: 5 December 2020 18:30
রবিবার সকালে জাহ্নবী ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেন। ভূমি পেডনেকর আর আয়ুষ্মান খুরানা অভিনীত 'শুভ মঙ্গল সাবধান' সিনেমার গান 'কানহা মানে না..' গানেপ্রেশন, ভঙ্গিমার দিকে একবারও চোখ যাচ্ছে না তাঁর! ভিডিওটি পোস্ট করে জাহ্নবী লেখেন, "আশা করছি প্রত্যেকেরই আমার নাচ দেখতে ভাল লাগে, শুধু আমার বোন ছাড়া!"
জাহ্নবীর নাচের যেমন ভূয়সী প্রশংসা করছেন অনেকে, তেমনই রবিবারে দিদি-বোনের এমন খুনসুটি দেখে মজা পেয়েছেন নেটিজেনরা। সঙ্গে লিখেওছেন দিদির এমন নাচের দিক থেকে তাঁরাই চোখ ফেরাতে পারছেন না, খুশি পারল কী করে!
অভিনয়ের মতোই নাচও যে ভীষণ প্রিয় সেটা বারবার প্রমাণ করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। মাঝে মাঝে না, প্রতিদিন নিয়ম করে নাচ প্র্যাকটিস করেন। দক্ষ প্রশিক্ষকের কাছে তিনি ট্রেনিংও নেন। কখনও কখনও ইনস্টাগ্রামে পোস্ট করেন ভিডিও। আসলে নাচটাও এক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ। এভাবেও যে জাহ্নবী ফিট থাকার চেষ্টা করেন সেটা বোঝাই যাচ্ছে।
ভিডিওতে জাহ্নবীকে দেখে বেশ আনন্দিতই মনে হয়েছে অনেকের। তার কারণও আছে। হাতে এখন পরপর চারটে সিনেমার স্ক্রিপ্ট। নেটফ্লিক্সের 'গুঞ্জন সাক্সেনা'র পর তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন বহু সিনেমা সমালোচকরা। নতুন করে ফের তাঁর ফ্যানেদের চমকে দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবী।