
শেষ আপডেট: 25 December 2020 10:32
তবে এই অল্প পোশাকের লাস্যময়ী মডেলের ছবিতে আদৌ পোপ নিজে লাইক করেছেন কিনা, পোপের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এই বহু জল্পনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। কিন্তু তাতে কিছু এসে যাচ্ছে না নাতালিয়ার বরং পোপের কাছ থেকে 'লাইক' পেয়ে ভীষণ আপ্লুত তিনি। এক লাফে তাঁর ফলোয়ার বেড়ে হয়েছে ৬ লাখ!
পোপ যিনি কিনা ধর্মগুরু তিনি কী করে ছোট্ট স্কার্ট আর সাদা ক্রপটপ পরা মডেলের হট ছবিতে লাইক করতে পারেন, এ নিয়ে নিন্দা ও সমালোচনার সাইক্লোন চলছে ইন্টারনেটে। যদিও সমালোচনা কেন হচ্ছে তা বুঝতে পারেননি মডেল, রীতিমতো হকচকিয়ে গেছেন তিনি। তিনি জানান, "পোপের কাছ থেকে লাইক পাওয়া আমার কাছে অনেক দামী একটা ব্যাপার। ইনস্টাগ্রাম থেকেই আমার রোজগার, তাই আরও বিভিন্ন স্টাইলের পোশাক পরে ফ্যাশন করব।"
২৭ বছরের এই এক্স রেটেড মডেল নাতালিয়া বলেন যে পোপ তাঁর ছবিতে লাইক করেছেন বলেই তাঁর অনুগামীর সংখ্যা একলাফে বেড়েছে এতটা। সেই সঙ্গে পোপকে যাঁরা ফলো করতেন তাঁরা এখন মডেলকে ফলো করছেন ইনস্টাতে। এটাও তাঁর কাছে একটা বড় প্রাপ্তি।
আপনি যদি এখন সার্চ করে সেই ছবি দেখতে যান তাহলে পোপের সেই 'লাইক' কিন্তু আর দেখতে পাবেন না! নেটদুনিয়াতে ঝড় ওঠার সঙ্গে সঙ্গে মডেলের ছবিতে পোপ ফ্রান্সিসের করা সেই 'লাইক' মুছে দেওয়া হয়েছে। একটা ছবিতে লাইক করার জন্য বেজায় ফ্যাসাদে পড়েছেন পোপ, কিন্তু লাভের গুড় খাচ্ছেন মডেল নাতালিয়া।