দীপাবলিতে ছিমছাম সাদা পোশাকেই উজ্জ্বল হয়ে উঠলেন 'হবু মা' অনুষ্কা
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির সন্ধেয় প্রায় প্রত্যেক সেলেব্রিটিই চোখ ধাঁধানো সাজের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তবে সবার মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছেন 'হবু মা' অনুষ্কা শর্মা। ছিমছাম সাধারণ পোশাকেও কীভাবে নজরকাড়া লুক তৈরি করতে হয়, দেখিয়ে
শেষ আপডেট: 16 November 2020 07:28
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির সন্ধেয় প্রায় প্রত্যেক সেলেব্রিটিই চোখ ধাঁধানো সাজের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তবে সবার মধ্যে বিশেষ ভাবে নজর কেড়েছেন 'হবু মা' অনুষ্কা শর্মা। ছিমছাম সাধারণ পোশাকেও কীভাবে নজরকাড়া লুক তৈরি করতে হয়, দেখিয়ে দিয়েছেন তিনি। মুহূর্তেই ভাইরাল সেই পোস্ট।
আলোর মজলিশের দিন যেখানে লাল, হলুদ, গোলাপি, বেগুনি রঙের পোশাকে মাতাচ্ছেন সেলেব্রিটিরা, সেখানে দিওয়ালির জন্য সাদা রঙ বেছে নিয়েছেন অনুষ্কা। সাদা সালোয়ার কামিজে, কমফর্টেবল পোশাকে সাজিয়েছেন নিজেকে। ছিমছাম পোশাকের সঙ্গে ম্যাচিং সাদা, সোনালি জরির কাজ করা জুতো। অন্যদিকে চুল খোলা রেখে বড় কানের দুল। এমন স্নিগ্ধ সাজেই অনেককে পিছনে ফেলে দিয়েছেন তিনি।

তবে এই ছবির সঙ্গে ক্যাপশন দেখলে তাঁর সেন্স অফ হিউমারকে প্রশংসা না করে পারবেনই না। তিনি ক্যাপশনে লিখেছেন, "এত সাজলাম শুধুমাত্র ঘরে বসে গল্প আর খাওয়া দাওয়া করব বলে। ভীষণ মজা লাগল আমার। আশাকরি সবাই দীপাবলি ভাল ভাবে কাটিয়েছেন!" মজার ছলেই লিখেছেন তিনি। সাধারণত বাড়িতে থাকাকালীন ঘরের পোশাকে পরেই তিনি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। শুধুমাত্র দিওয়ালি উপলক্ষে এমন সেজেছেন বলেই অনুস্কা তেমন ক্যাপশন লিখেছেন।
প্যানডেমিকে এবার কোনও সেলেব্রিটির বাড়িতেই দিওয়ালির বিশেষ পার্টির আয়োজন ছিল না। এইবছর যে যাঁর নিজের বাড়িতেই দিওয়ালি কাটিয়েছেন। অনুস্কাও এবছর বাড়িতেই দিওয়ালি কাটিয়েছেন স্বামী বিরাট কোহলির সঙ্গে। ঘরে আছেন বলেই দামী পোশাকের দিকে না ঝুঁকে, ছিমছাম, সাধারণ, নতুন পোশাকেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি।