Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

১ মাসে ২ বার কলকাতায় জারিন খান, প্রতারণা মামলায় রেহাই মিলছে না সহজে!

আর্থিক প্রতারণা মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে আসেন তিনি। এই নিয়ে একই মাসে দু'বার হাজিরা দিলেন সলমন খানের নায়িকা।

১ মাসে ২ বার কলকাতায় জারিন খান, প্রতারণা মামলায় রেহাই মিলছে না সহজে!

শেষ আপডেট: 26 December 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় এলেন বলি অভিনেত্রী জারিন খান। আর্থিক প্রতারণা মামলায় মঙ্গলবার শিয়ালদহ আদালতে আসেন তিনি। এই নিয়ে একই মাসে দু'বার হাজিরা দিলেন সলমন খানের নায়িকা।

মঙ্গলবার দুপুরে শিয়ালদহ আদালতে তখন ব্যস্ততা তুঙ্গে। আইনজীবী ও মক্কেলদের আনাগোনা চলছে। একটি গাড়ি এসে থামে সেখানে। গাড়ি থেকে নেমে আসেন এক মহিলা। পরনে ডেনিম ব্লু রঙের একটি টপ ও কালো-সাদা প্যান্ট, মুখে মাস্ক। সাংবাদিকদের একাধিক প্রশ্নের কোনও উত্তর না দিয়েই সোজা ঢুকে যান আদালতের মধ্যে। ততক্ষণে আদালতে উপস্থিত সকলেই জেনে গেছেন, ফের শিয়ালদহ আদালতে এসেছেন অভিনেত্রী জারিন খান।

২০১৮ সালে কালীপুজোয় বাংলায় অনুষ্ঠান করতে আসার কথা ছিল জারিনের। উত্তর ২৪ পরগনা ও কলকাতা মিলিয়ে মোট ৬টি জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল তাঁর। এই অনুষ্ঠানগুলির আয়োজনের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, তাদের থেকে পারিশ্রমিক বাবদ সাড়ে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু টাকা নেওয়ার পরেও অনুষ্ঠান করতে আসেননি তিনি।

কলকাতার নারকেলডাঙা থানায় জারিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই চার্জশিট খতিয়ে দেখে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 

সেই নির্দেশ মোতাবেক গত ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেন জারিন। বিচারক অভিনেত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। বিচারক জামিন দেওয়ার সময় বলেছিলেন, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না জারিন। প্রতিটি শুনানিতে অভিনেত্রীকে আদালতে হাজির থাকতে হবে। 

২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন জারিন। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পরপর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান। সেই জারিনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ উঠেছিল। আদালতের নির্দেশেই মঙ্গলবার কলকাতায় আসেন অভিনেত্রী। 


```