Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

'আবে শালে, ডন কৌন হ্যায়?' শুটিং সেটে ফারহানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহরুখ

‘Don’ ও ‘Don 2’—ফারহান আখতার এবং শাহরুখ খানের এই দুই ছবিই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল।

'আবে শালে, ডন কৌন হ্যায়?' শুটিং সেটে ফারহানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শাহরুখ

ফারহান আখতার এবং শাহরুখ খান

শেষ আপডেট: 17 April 2025 17:40

দ্য ওয়াল ব্যুরো: ‘Don’ ও ‘Don 2’—ফারহান আখতার এবং শাহরুখ খানের এই দুই ছবিই বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। ‘Don’ ফ্র্যাঞ্চাইজিকে এখনও শাহরুখ খানের অন্যতম আইকনিক কাজ হিসেবে ধরা হয়। সম্প্রতি এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা আলি খান, যিনি ‘Don 2’-তে দিওয়ান চরিত্রে অভিনয় করেছিলেন, শেয়ার করলেন একটি মজার অভিজ্ঞতা—যেখানে একটি দৃশ্যের শুটিং চলাকালীন শাহরুখ খান হঠাৎ করে সংলাপ বদলে ফেলেন এবং পরিচালক ফারহান আখতার বাধা দিয়েও থেমে যান।

নাদির আলির একটি সাক্ষাৎকারে আলি খান জানান, “শাহরুখ দৃশ্যটা মুখস্থ করেননি। এক সহকারী তাঁকে স্ক্রিপ্ট এগিয়ে দেয়। উনি স্ক্রিপ্ট দেখে বলেন, ‘হ্যাঁ, ঠিক আছে বস, চল রিড করি।’ আমরা রিড করতে শুরু করলাম… রিডিংয়ের শেষে শাহরুখ একটা নিজের মতো করে লাইন বলে দিল।”

তিনি আরও বলেন, “ফারহান দূরে দাঁড়িয়ে দেখছে, আমি পেরিফেরাল ভিশনে বুঝতে পারছি ও মাথা নেড়ে কিছু বলছে না। দৃশ্য শেষ হওয়ার পর শাহরুখ চশমা খুলে বলল, ‘চল তো, খিদে পেয়েছে, খেতে যাই।"

এরপর যা হয়, তা আরও নাটকীয়। “ফারহান বলে, ‘শাহ, একটা অনুরোধ করতে পারি? যেটা তুমি যোগ করলে, সেটা স্ক্রিপ্টে নেই। একবার স্ক্রিপ্টমতো করলেই কি হয় না?’ তখন শাহরুখ হেসে বলে, ‘আবে শালে, Don বানাচ্ছিস ঠিকই, কিন্তু Don কে? শাহরুখ খান! শাহরুখকেই তো সবাই দেখতে চায়! চিন্তা করিস না, আমি সামলে নেব।’”

অভিনেতা আলি খান জানিয়েছেন, তিনি ফারহানকে বলেছিলেন যেন সেটে ঝামেলা না করে পোস্ট-প্রোডাকশনে সেই অংশ বাদ দিয়ে দেয়। কিন্তু সেটাও সহজ ছিল না, কারণ শাহরুখ নিজেই ছবির সহ-প্রযোজক ছিলেন। শেষ পর্যন্ত শাহরুখের অ্যাড-লিব করা সংলাপই রাখা হয়, এবং সেই দৃশ্যও দর্শকের পছন্দ পায়।

তবে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। এখন ‘Don 3’ নিয়ে কাজ করছেন ফারহান আখতার, তবে এইবার শাহরুখ খান নন, নতুন Don হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। বিভিন্ন সূত্রের দাবি, ‘Don 3’-এর গল্প নিয়ে ফারহান ও শাহরুখের মধ্যে মতপার্থক্য হওয়ায় এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন কিং খান।


```