Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ঠাকুরপুকুর কাণ্ডে গ্রেফতার হওয়ার পরিচালক ভিক্টোর কী হল? প্রকাশ্যে নতুন তথ্য 

জেরায় ভিক্টো নিজেই স্বীকার করেছিলেন ৫ এপ্রিল 'সাবমেরিনে'র নেশায় ডুবে ছিলেন তিনি কী এই 'সাবমেরিন' নেশা? বিয়ারের সঙ্গে ভদকা মিশিয়ে যে পানীয় তৈরি হয় তার নামই সাবমেরিন পানীয়।

ঠাকুরপুকুর কাণ্ডে গ্রেফতার হওয়ার পরিচালক ভিক্টোর কী হল? প্রকাশ্যে নতুন তথ্য 

পরিচালক সিদ্ধান্ত দাস

শেষ আপডেট: 1 May 2025 20:39

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুরপুকুর কাণ্ডে নয়া মোড়। এক পথচারীকে পিষে দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসকে নিয়ে সামনে এল নয়া আপডেট। এর আগে আলিপুর আদালতের নির্দেশে ৩০ এপ্রিল অবধি জেল হেফাজত হয়েছিল ভিক্টোর। তা শেষ হতেই এবার তাঁকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল লালবাজার। এর আগে ভিক্টোর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে পুলিশ। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। 

কিন্তু কেন? জেরায় ভিক্টো নিজেই স্বীকার করেছিলেন ৫ এপ্রিল 'সাবমেরিনে'র নেশায় ডুবে ছিলেন তিনি কী এই 'সাবমেরিন' নেশা? বিয়ারের সঙ্গে ভদকা মিশিয়ে যে পানীয় তৈরি হয় তার নামই সাবমেরিন পানীয়। বিয়ারের গ্লাসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় ভদকার শটকে। ককটেল পানের সময় শট গ্লাসটি ক্রমশ উপরে উঠে আসে। এরকমই এক পানীয় খেয়েই দিন আর রাতের তফাত বুঝতে পারেননি ভিক্টো, দাবি করেছেন তিনি। 

৬ এপ্রিল রবিবার মদ্যপ অবস্থাতেই গাড়ি চালিয়ে ঠাকুরপুকুর বাজারের রাস্তায় ঢুকে পড়েন তিনি। চা পানরত বৃদ্ধকে পিষে দেয় তাঁর গাড়ি। প্রত্যক্ষদর্শীরা গাড়ি থামাতে বললেও কানে তোলেননি ওই পরিচালক। বৃদ্ধ পথচারীকে টেনেহিঁচড়ে প্রায় ৩০ মিটার রাস্তা নিয়ে যায় তাঁর গাড়ি। মৃত্যু হয় সেই ব্যক্তির। মদ্যপান করে গাড়ি চালালে দুর্ঘটনার জেরে যে কারও প্রাণহানি ঘটতে পারে, সেটা অজানা নয়। তা সত্ত্বেও সে দিন ওই কাজ করেন ভিক্টো। তাঁকে গাড়ি থামাতে বললেও তিনি থামাননি।

আর সেই কারণে একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু ব্যক্তি আহতও হন। গাড়ির ধাক্কায় ক্ষতি হয় অস্থায়ী দোকানগুলিরও। সিসিটিভি ফুটেজেও তার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের। নিহত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ভিক্টোর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছেন পুলিশ। ঠিক কোন উদ্দেশে তিনি এই কাজ করলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। 


```