প্রযোজকদের তরফে জানানো হয়েছে, ভক্তদের উত্তেজনা ও আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না (Vijay new movie delay)। নতুন মুক্তির দিন শীঘ্রই জানানো হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

জন নয়গণ-এর মুক্তি স্থগিত
শেষ আপডেট: 8 January 2026 12:05
দ্য ওয়াল ব্যুরো: ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নয়গণ'-এর। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টা আগে হঠাৎ ঘোষণা করা হল, ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে (Jana Nayagan postponed)। এক বিবৃতির মাধ্যমে প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন একথা জানিয়েছে।
প্রযোজকদের তরফে জানানো হয়েছে, ভক্তদের উত্তেজনা ও আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না (Vijay new movie delay)। নতুন মুক্তির দিন শীঘ্রই জানানো হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
This is not an easy post to make. #JanaNayagan has been postponed due to circumstances beyond our control. We’re truly very sorry — this hurts us as much as it hurts you. Please read our full statement below.
💔😔
Thank you for standing with us always. Tough times don’t last,… pic.twitter.com/mT3PJu0Bwk— Ahimsa Entertainment (@ahimsafilms) January 7, 2026
আদালতের নির্দেশেই থমকে গেল রিলিজ
ছবিটি নিয়ে জটিলতার মূল কারণ, সেন্সর সার্টিফিকেট। প্রায় এক মাস আগে পোস্ট-প্রোডাকশন শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। ১৯ ডিসেম্বর CBFC কিছু কাটছাঁট ও সংলাপ মিউট করার পরামর্শ দেয়। এরপর থেকেই প্রক্রিয়া জটিল হয়ে পড়ে (CBFC certificate delay)। এতদিনেও ছাড়পত্র না মেলায় প্রযোজকরা মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন নির্মাতারা।
বুধবার মাদ্রাজ হাইকোর্ট ছবির রিলিজ নিয়ে নিজের রায় সংরক্ষণ করেছে এবং CBFC-কে নতুন কমিটি গঠন করে ছবিকে ছাড়পত্র দেওয়া নিয়ে পুনরায় বিবেচনার নির্দেশ দিয়েছে। তবে আপাতত সেন্সর সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ভারতের পাশাপাশি অন্যান্য ভাষাতেও ছবিমুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল।
বিদেশেও বাতিল রিলিজ
ভারত ছাড়াও ব্রিটেন, উত্তর আমেরিকা, কানাডা ও মালয়েশিয়- সব জায়গায়ই ডিস্ট্রিবিউটররা ছবিটি স্থগিত রাখার ঘোষণা করেছেন। ফলে বিজয়ের শেষ ছবি হিসেবে বাজারে তুমুল আগ্রহ থাকা সত্ত্বেও 'জন নয়গণ'-এর জন্য অপেক্ষা করতে হবে আরও।
জানুয়ারির শো বাতিল, ফেরত মিলবে টাকা
কার্যত রিলিজ পিছিয়ে যাওয়ায় ভিক্টরি সিনেমায় ৯ জানুয়ারির সব শো বাতিল করা হয়েছে। অনলাইন বুকিং করা দর্শকদের টাকা অটোমেটিকেভাবে ফেরত যাবে (Jana Nayagan cancelled shows)। কাউন্টার থেকে কেনা টিকিটের টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
শেষ ছবি থালাপতি বিজয়ের?
কয়েকদিন আগে মালয়েশিয়ার ইভেন্ট থেকে 'জন নয়গণ'-কেই অভিনয় জীবনের শেষ ছবি (Vijay last film) হিসেবে ঘোষণা করেছিলেন বিজয় (Thalapathy Vijay)। তিনি বলেছিলেন, "মানুষ আমাকে এতদিন যা দিয়েছেন, তার বদলে আমিও তাঁদের জন্য কিছু করতে চাই। তাই রাজনীতিতে মন দিতে সিনেমা ছেড়ে দিচ্ছি।” বিজয়ের অনুরাগীর সংখ্যা প্রচুর। ফলে ‘জন নয়গন’ মুক্তি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
ট্রেলারে অ্যাকশন-রাজনীতি! বড় পর্দায় ‘মাস’ ধামাকা
৩ জানুয়ারি মুক্তি পায় ছবির ট্রেলার। মাত্র ২ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে বিজয়ের স্টাইল, অ্যাকশন, রাজনৈতিক উত্তেজনা- সবই উপস্থিত। ছবির পরিচালনা করেছেন এইচ. বিনোথ, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পূজা হেগড়ে, প্রিয়মণি, ববি দেওল-সহ প্রমুখ।