
নিজস্ব ছবি
শেষ আপডেট: 9 February 2025 12:15
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর ফাইলসের প্রসঙ্গ টেনে কেজরিওয়ালকে খোঁচা দিলেন অনুপম খের। দিল্লিতে হার নাকি অভিশাপের কারণে, এমনই লিখে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বর্ষীয়ান অভিনেতা। কাশ্মীর ফাইলস নিয়ে করা মন্তব্যের জেরে দুঃখ পেয়েছিলেন বহু মানুষ, সেই দুঃখই বুমেরাং হয়ে ফিরে এল কেজরির দলে!
২০২২ সালে 'কাশ্মীর ফাইলস' রিলিজের আগে বিজেপির তরফে একটি দাবি জানানো হয়েছিল। দিল্লিতে কর মুক্ত হোক এই সিনেমা। সেনিয়ে চর্চাও কম হয়নি সেসময়। কেজরিওয়াল সরকারের কাছে আবেদন বিফলে যায়। বিধানসভায় এই প্রসঙ্গে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, সকলকে এই সিনেমা ও বিষয়বস্তু নিয়ে অবগত করতে হলে ইউটিউবে দিয়ে দিন। একটু ব্যাঙ্গ করার ছলেই সেদিন এই মন্তব্য করেছিলেন কেজরিওয়াল।
वैसे तो किसी को भी पीड़ा पहुंचाना ठीक नहीं।लेकिन जिनके साथ गहरा अन्याय हुआ हो! उन पर हंसना, उनकी पीड़ा का मज़ाक उड़ाना, उनकी आत्मा को दुःख पहुंचाना, ये इंसानियत की सभी हदों को पार करना होता है!! और फिर… उस दुखी आत्मा से ना चाहते हुए भी एक ‘आह’ निकलती! और वही आह आगे जाकर एक ‘… pic.twitter.com/CnbbT9GjZg
— Anupam Kher (@AnupamPKher) February 8, 2025
সেই মন্তব্যে নাকি দুঃখ পেয়েছিলেন সমস্ত কাশ্মীরি পণ্ডিতরা। সেসময় বিষয়টি নিয়ে সমালোচনায় ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। তালিকায় ছিলেন ছবির মুখ্য চরিত্র অনুপম খেরও। দু'বছর পর গতকাল দিল্লি যখন গদি পাল্টানোর সাক্ষী, তখন সোশ্যাল মিডিয়ায় ফের কাশ্মীর ফাইলসের প্রসঙ্গ তুলে কেজরিওয়ালকে কিছু কথা মনে করিয়ে দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন, দুঃখ দিয়েছিলেন, সেই অভিশাপ ফিরে এল।
অনুপম খের লেখেন, 'যারা মানুষের কষ্টে হাসে, দুঃখ নিয়ে বিদ্রুপ করে, মানবিকতার সীমা লঙ্গন করে তাদের তো এমন দিন দেখতেই হত। ওই দিন যা হয়েছিল, তাতে লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিতের চোখের জল পড়েছিল। সেই কান্নাই অভিশাপে পরিণত হয়েছে।'
এনিয়ে সোশ্যল মিডিয়া দু'ভাগ হলেও আপ পা কেজরি পরিবারের কারও তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ২৭ বছর পর রাজধানীর ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। স্বভাবতই ২২ টি আসন পেলেও পুরোপুরি ব্যাকফুটে আপ।