Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

মুখে বলছেন ‘জাস্ট ফ্রেন্ড’! ওদিকে বন্ধুত্বের আড়ালেই প্রেমের গাড়ি ছুটছে এই তারকাদের

বলিউড তারকাদের নিয়ে আমজনতার মনে উৎসাহের শেষ নেই। তাঁদের নিয়ে গসিপও অন্তহীন।

মুখে বলছেন ‘জাস্ট ফ্রেন্ড’! ওদিকে বন্ধুত্বের আড়ালেই প্রেমের গাড়ি ছুটছে এই তারকাদের

তাঁরা কারা?

শেষ আপডেট: 29 December 2024 14:39

'বেশ করেছি প্রেম করেছি করবই তো'-- এই তত্ত্বে বিশ্বাস করতে নারাজ বহু তারকা। তবে ওই যে, কথাতেই তো বলে সত্যি কখনও চাপা থাকে না। তাই না চাইতেও ফাঁস হয়ে যায় যাবতীয় গোপন কথা। ডিজিটাল দুনিয়াতেও তা প্রকাশ পেয়ে যায় তাঁদের অজান্তেই।

বলিউড তারকাদের নিয়ে আমজনতার মনে উৎসাহের শেষ নেই। তাঁদের নিয়ে গসিপও অন্তহীন। বছর শেষে আলাপ করে নেওয়া যাক বলিউডের সেই সব 'রিউমারড' জুটির সঙ্গে যাঁদের প্রেমের খবর তামাম দুনিয়া জানলেও তাঁরা সরাসরি স্বীকার করতে এক্কেবারে নারাজ। 

ওয়াকার ও অনন্যা

আদিত্য চোপড়ার সঙ্গে প্রেমটা হঠাৎ করেই ভেঙে যায় অনন্যা পাণ্ডে। তবে বলিউডের বেশ কিছু সূত্র বলে, মুভ অন করতে খুব বেশি সময় নেননি চাঙ্কি-কন্যা। এই মুহূর্তে তিনি নাকি ওয়াকার ব্লাঙ্কের সঙ্গে সম্পর্কে আছেন। কে এই ওয়াকার? ওয়াকার একজন প্রাক্তন মডেল। বর্তমানে তিনি অম্বানিদের জামনগর চিড়িয়াখানায় এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অম্বানিদের সঙ্গে সখ্য রয়েছে অনন্যারও। সেই সূত্রেই নাকি আলাপ দু'জনের। তবে এখনই এই সম্পর্কে আমজনতার সামনে আনতে চাইছেন না অনন্যা ও ওয়াকার, শোনা যাচ্ছে এমনটাই। 

স্যাম ও তৃপ্তি 

'অ্যানিম্যাল' মুক্তির পর তৃপ্তি দিমরি হাসিল করেছেন 'জাতীয় ক্রাশ'-এর তকমা। কেরিয়ারের শুরুতে অনুষ্কা শর্মার দাদার সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। তবে সেই সম্পর্কে বিচ্ছেদের খবর আগেই এসেছে। শোনা যাচ্ছে স্যাম মার্চেন্ট নামক এক হ্যান্ডসাম হাঙ্কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তৃপ্তি। কে এই স্যাম? স্যাম একজন প্রাক্তন মডেল। তবে এই মুহূর্তে তিনি পাকা ব্যবসায়ী। গোয়াসহ সারা ভারতে বেশ কিছু বিলাসবহুল হোটেলের মালিক তিনি, খবর কিন্তু তেমনটাই। 

বেদাঙ্গ ও খুশি 

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর বলিউডে ডেবিউ করেছিলেন জোয়া আখতার পরিচালিত সিরিজ 'আর্চিজ' দিয়ে। বলিউডের গুঞ্জন বলে, ওই সিরিজ করতে গিয়েই নাকি সহ অভিনেতা বেদাঙ্গ রায়নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। যদিও সেই খবরে শিলমোহর দিতে নারাজ তাঁরা, তবে চুপিচুপি জানিয়ে রাখা যাক, বর্ষশেষে একসঙ্গেই ঘুরতে গিয়েছেন তাঁরা। সময় কাটাচ্ছেন একান্তে। 


সুহানা ও অগস্ত্য 

খান ও বচ্চনদের মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। সেই সম্পর্কই এবার আরও একধাপ এগোবে? গুঞ্জন তেমনটাই। জোয়া আখতারের আর্চিজ সিরিজ দিয়ে আরও দুই স্টারকিডের ডেবিউ হয়েছিল বিনোদন জগতে। তাঁরা হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের ছেলেন অগস্ত্যর। নিজেরা স্বীকার না করলেও বেশ কিছু সময় ধরে সম্পর্কে রয়েছেন অগস্ত্য ও সুহানা। দুই বাড়িতেও সবটা জানে। এমনকি বর্ষশেষে মেয়ে ও তাঁর প্রেমিকের যাতে একান্তে সময় কাটাতে অসুবিধে না হয় সে কারণে নিজের ফার্মহাউজটিতেই তাঁদের 'নিউ ইয়ার ইভ' উদযাপনের ব্যবস্থা করে দিয়েছেন খোদ শাহরুখ খান, শোনা  যাচ্ছে এমনটাই। 


```