
শেষ আপডেট: 28 April 2023 13:59
দ্য ওয়াল ব্যুরো: গিয়েছিলেন দুবাইয়ের (Dubai) ফ্যাশন শোয়ে। সেখানেই আপন খেয়ালে হাঁটতে হাঁটতে নিজের ক্রেডিট কার্ড (credit cards) হারিয়ে ফেলছিলেন সানি লিওন (Sunny Leone)। ভাগ্যিস তা নজরে পড়েছিল পাশের লোকটির। তাই সঙ্গে সঙ্গেই তা আবার ফিরে পান সানি। অভিনেত্রীর এমন কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
দিনকয়েক আগেই দুবাইয়ের ওই ফ্যাশন শোয়ে যোগ দিতে গিয়েছিলেন সানি লিওন। সেসময় তাঁর পরনে ছিল গ্লিটার সাদা রঙের পোশাক, যাতে অভিনেত্রীকে লাগছিল মোহময়ী। দরজা দিয়ে ভিতরে ঢোকার সময় হাতের ব্যাগ খুলে নিজের ফোন রাখতে গিয়ে ভুলবশত ভিতর থেকে দু'টি ক্রেডিট কার্ড ফ্লোরে পড়ে যায়। এদিকে তা খেয়ালই করেননি সানি। আপন মনে গটগট করতে করতে ভিতরে চলে যাচ্ছিলেন।
সঙ্গে সঙ্গে কার্ডগুলি তুলে নেন পাশে থাকা এক ব্যক্তি। এরপর সানির সামনে তা ধরতেই তিনি হতচকিত হয়ে যান। আদতে অভিনেত্রী বুঝতেই পারেননি কীভাবে কার্ডগুলি ব্যাগ থেকে বাইরে পড়ে গেল! পাশের ব্যক্তি যদি কার্ড দু'টি তুলে না দিতেন, তাহলে হয়তো তখন জানতেও পারতেন না সানির। এরপর তিনি নিজেই ওই যুবককে ধন্যবাদ জানান।
জেল থেকে ছাড়া পেলেন বলিউড অভিনেত্রী, আনন্দে চোখে জল পরিবারের