Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান হচ্ছেন সানি দেওল? বলিউডে জোর জল্পনা

রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান হচ্ছেন সানি দেওল? বলিউডে জোর জল্পনা

শেষ আপডেট: 10 October 2023 20:21

দ্য ওয়াল ব্যুরো: ‘রামায়ণ’ নিয়ে নতুন ছবি বানাচ্ছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ছবিতে রণবীর কাপুরকে শ্রীরাম এবং দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতামায়ের চরিত্রে। আবার রাবণ হওয়ার কথা ‘কেজিএফ’ তারকা যশের। কিন্তু ছবির অন্যতম মুখ্য চরিত্র হনুমান কে হবেন? রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকে দারা সিংয়ের অভিনয় আজও মানুষ মনে রেখেছেন। তাই পরিচালকও সেই ইমেজ ধরে রাখতে তেমনই তাবড় অভিনেতাই খুঁজছিলেন। সূত্রের খবর, সেই চরিত্রে অভিনয় করতে পারেন সানি দেওল।

‘রামায়ণ’ নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছেন না নীতেশ। ধীরে সুস্থে কাজটি নিয়ে এগোচ্ছেন তিনি। চলতি বছরেই ‘রামায়ণ’-এর কাহিনির আধারে তৈরি ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের রেশ এখনও সবার মন থেকে মুছে যায়নি। ছবিটি নিয়ে সেসময় কম বিতর্ক হয়নি। ছবিটি কীভাবে সেন্সর বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেল, তা নিয়ে তোপ দেগেছিলেন একাধিক উগ্র হিন্দুত্ববাদী দল। তাই পরিচালক নিজের কাজ নিয়ে এরকম কোনও বিতর্ক হোক, একেবারেই চাইছেন না। আর সেই কারণেই খুব সাবধানে পদক্ষেপ করছেন।

নীতেশ জানিয়েছেন, সানি দেওলের কণ্ঠস্বর এবং চেহারা হনুমানের চরিত্রের জন্য একেবারে ঠিকঠাক। ইতিমধ্যে অভিনেতাকে নির্মাতাদের তরফে অভিনয়ের প্রস্তাবও পাঠানো হয়েছে। তবে সানি ছবিটি করতে রাজি হয়েছেন কিনা জানা যায়নি। ‘রামায়ণ’-এর গল্প নিয়ে তৈরি হওয়া ছবিতে অভিনয় করতে অনেকেই চান। আবার এতে বিতর্কের ভয়ও থাকে। তাই সানিও যে ভেবেচিন্তেই পা ফেলবেন, তা পরিষ্কার। এবছর ‘গদর ২’ দিয়ে কামব্যাক করেছেন। আগামী বছর আমির খানের প্রযোজনাতেও কাজ শুরু করবেন অভিনেতা। তারমধ্যে হনুমানের চরিত্র সানি নেবেন কিনা, সেটাই দেখার।


```