Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

সিকিউরিটির চোখ এড়িয়ে শাহরুখের বাড়িতেও লুকিয়ে অচেনা যুবক, তারপর যা করলেন বাদশা

বলিউড বাদশা শাহরুখ খান। যাঁর প্রতি ভক্তদের ভালবাসা যেন আকাশছোঁয়া। মুম্বাইয়ের মন্নত-এর সামনে প্রতিদিন অসংখ্য ভক্তের ভিড় লেগে থাকে।

সিকিউরিটির চোখ এড়িয়ে শাহরুখের বাড়িতেও লুকিয়ে অচেনা যুবক, তারপর যা করলেন বাদশা

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 22 January 2025 19:35

দ্য ওয়াল ব্যুরো: বলিউড বাদশা শাহরুখ খান। যাঁর প্রতি ভক্তদের ভালবাসা যেন আকাশছোঁয়া। মুম্বাইয়ের মন্নত-এর সামনে প্রতিদিন অসংখ্য ভক্তের ভিড় লেগে থাকে। কেউ তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায়, তো কেউ অটোগ্রাফের আশায়। তবে শাহরুখের ভক্তদের নিয়ে এমন কিছু অভিজ্ঞতা রয়েছে, যা শুনলে অবাক হতে হয়। তেমনই এক ঘটনার কথা নিজেই জানিয়েছেন কিং খান। 

একদিন, এক অদ্ভুত ঘটনা ঘটে। শাহরুখের বাড়িতে এক ভক্ত গোপনে ঢুকে পড়েন। কীভাবে তিনি নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মন্নত-এর ভেতরে প্রবেশ করেছিলেন, তা আজও রহস্য। 

শাহরুখের কথায়, 'রাতে খবর আসে, কেউ একজন আমাদের সুইমিং পুলের দিকে যাচ্ছে। নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরতে গেলে তিনি সুইমিং পুলে লাফিয়ে পড়েন!' ঘটনাটি শুনে কিং খান অবাক হন। যখন সেই ভক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি জানান, তাঁর জীবনের স্বপ্ন ছিল শাহরুখ খান যেখানে স্নান করেন, সেখানে একবার স্নান করা। 

সেই কথা শুনে শাহরুখ খান নিজে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই ভক্ত দেখা না করেই চলে যান। যাওয়ার আগে শুধু বলেন, 'আমার যা করার ছিল, আমি তা করেছি। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে নেই।'

স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখ বলেন, 'ওর আবেগে মুগ্ধ হয়েছি। এখনও মনে পড়লে অবাক হই। হাসিও পায়। তবে এমন ঘটনা একদিক থেকে ভয়েরও।'


```