Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কঙ্গনার 'এমার্জেন্সি'-তে বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়স তলপাড়ে, পোস্ট করে নিজেই জানালেন সুখবর!

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক তারকা নাম লেখাচ্ছেন কঙ্গনা রানাউতের আগামী সিনেমা 'এমার্জেন্সি'-তে (Emergency)। কঙ্গনা যে এই ছবিতে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভূমিকায় অভিনয় করছেন, তা এতদিনে সকলেই জেনে ফেলেছেন। এছাড়াও বর্ষীয়ান অভিনেতা অনুপম

কঙ্গনার 'এমার্জেন্সি'-তে বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়স তলপাড়ে, পোস্ট করে নিজেই জানালেন সুখবর!

শেষ আপডেট: 27 July 2022 09:19

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক তারকা নাম লেখাচ্ছেন কঙ্গনা রানাউতের আগামী সিনেমা 'এমার্জেন্সি'-তে (Emergency)। কঙ্গনা যে এই ছবিতে ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ভূমিকায় অভিনয় করছেন, তা এতদিনে সকলেই জেনে ফেলেছেন। এছাড়াও বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে দেখা যাবে স্বাধীন ভারতের আরেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জেপি নারায়ণের চরিত্রে। আর এবার জানা গেল, অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade)।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির একসময়ের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বাজপেয়ীর ভূমিকায় শ্রেয়সের অভিনয় করার খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত দর্শকরা। এমন ঐতিহাসিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আনন্দে ভাসছেন শ্রেয়সও।

‘এমার্জেন্সি’-তে জেপি নারায়ণের ভূমিকায় অনুপম খের! প্রবীণ অভিনেতাকে নিয়ে উচ্ছ্বসিত কঙ্গনা

বুধবার সকালে সিনেমায় তাঁর লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রেয়স লিখেছেন, "সবচেয়ে প্রিয়, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং জনসাধারণের একজন মানুষ… ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি সম্মানিত এবং আনন্দিত। আমি আশা করছি, আমার অভিনয় দিয়ে সকলেরই প্রত্যাশা পূরণ করতে পারব। গণপতি বাপ্পা মোরিয়া!"

https://twitter.com/shreyastalpade1/status/1552149404684996614?s=20&t=qBJA7cyhM_BjRM7MCvpR_g

শ্রেয়স আরও বলেন যে, "কঙ্গনা দেশের সেরা অভিনেতাদের মধ্যে একজন। তাঁর ছবিতে বাজপেয়ীজির চরিত্রে অভিনয় করার সুযোগ মস্ত বড় পাওনা। একইসঙ্গে বিশাল দায়িত্বও। গোটা টিমের জন্য শুভকামনা রইল।"

‘এমার্জেন্সি’ সিনেমা দিয়েই বলিউডে ফিরছেন কঙ্গনা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থাকে তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে। ম্যাডাম গান্ধীর চরিত্রেই অভিনয় করবেন কঙ্গনা। একইসঙ্গে তিনি এই সিনেমার পরিচালকও। উল্লেখ্য, গতবছরেই আরও এক রাজনীতিবিদের বায়োপিকে অভিনয় করেছিলেন কঙ্গনা। তামিলনাড়ুর আম্মা জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ সিনেমায় কঙ্গনার অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি হিট হয়নি।


```