1.png)
সলমন খান
শেষ আপডেট: 26 December 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: ‘টাইগার থ্রি’র পর আর দেখা যায়নি তাঁকে। তবে এবার তিনি এলেন। স্বমহিমায় তিনি এলেন। সলমন খান অভিনীত 'সিকন্দর'-এর প্রথম লুকে প্রকাশ্যে এলেন ভাইজান (salman khan)। এ আর মুরুগাদোসের ছবিতে সলমনের বিপরীতে থাকছেন দক্ষিণী ছবির জনপ্রিয় স্টার রশ্মিকা মান্দানা।
প্রথম পোস্টারের লুক রিভিলে, সলমন দাঁড়িয়ে আছেন। অপ্রতিরোধ্য। রহস্যের মোড়কে চারপাশ। কালো ফর্মাল স্যুটে স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়িয়ে ভাইজান। হাতে ধারালো অস্ত্র। 'সিকন্দর'-এর ফার্স্ট লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন। সলমনের বড় পর্দায় ফিরে আসার অপেক্ষায় দিন গুনছিলেন ফ্যানরা আর হঠাৎ করেই ছবির প্রথম লুক রিভিল পোস্টার। আগামীকাল ভাইজানের জন্মদিন। পোস্টটিতে সলমন জানিয়েছেন, আর কাল সকাল ১১:০৭-এই মুক্তি পাবে ছবির টিজার!
ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সলমন খানের ৫৯তম জন্মদিনে (২৭ ডিসেম্বর, ২০২৪) পরবর্তী ছবি ‘সিকন্দর’ (Sikandar Teaser)-এর টিজার মুক্তি পেতে পারে। এই খবর আগেই রটেছিল। এই অ্যাকশন থ্রিলার ছবিটি ২০২৫ সালের ইদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
View this post on Instagram
‘সিকন্দর’ ছবি শুটিংয়ের সময় ভাইজান কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন। কারণ সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। তবুও একটুও ভয় না পেয়ে শুটিং চালিয়ে যাচ্ছেন সলমন। ছবিতে সত্যরাজকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। সেই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সুনীল শেট্টি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার 'কিক'-এর পর, ফের সলমনের ছবি ‘সিকন্দর’-এর প্রযোজনা করলেন সাজিদ নাদিয়াওয়ালা। অন্যদিকে সলমন, ‘সিঙ্ঘম এগেইন’ এবং ‘বেবি জন’-এ ক্যামিওতে অভিনয় করলেও, তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার-থ্রি’ ছবিতে, বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ।
কয়েকদিন আগে আরেক বড় খবর প্রকাশ্যে আসে। একই ফ্রেমে দেখা যাবে দুই সুপারস্টার-সলমন খান এবং হৃতিক রোশনকে। বলিউড সূত্রের খবর, পরিচালক আলি আব্বাস জাফর একটি অ্যাকশন-প্যাকড বিজ্ঞাপন শুট করবেন, যেখানে থাকবেন সলমন ও হৃতিক। মুম্বইতেই এই বিজ্ঞাপনের শুটিং হবে এবং এর বাজেট বলিউডের বড় বাজেটের সিনেমাকেও টেক্কা দিতে পারে। ফলে কোনও ছবিতে নয় বরং একটি হাই বাজেটের বিজ্ঞাপনের জন্য এই জুটি বাঁধছেন।